লক্ষ্মীপুরে আমার বড় লবিং আছে, আমি মিথ্যা কথা বললেও প্রশাসন মনে করে সত্য

সময় ট্রিবিউন | ২৪ ডিসেম্বর ২০২১, ১৪:২৬

ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুর সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক সংরক্ষিত নারী সদস্য প্রার্থীর বক্তব্যে আলোচনার ঝড় উঠেছে। নির্বাচন উপলক্ষে কর্মীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি প্রশাসন ও রাজনৈতিক নেতাদের তার মতো করে ব্যবহার করতে পারেন বলে জানান। তার ভিডিও বক্তব্যটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বিতর্কিত বক্তব্য দেওয়া প্রার্থীর নাম নয়ন বেগম। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার ২০নং চররমনী ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য এবং আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে মাইক প্রতীকে প্রার্থী হয়েছেন।

নির্বাচন সামনে রেখে প্রশাসন সব সময় বলে আসছে লক্ষ্মীপুর ইউপি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এমন সময় প্রকাশ্যে এমন বিতর্কিত মন্তব্য করে সমালোচনার জন্ম দিয়েছেন সেই নারী প্রার্থী। বক্তব্যে তাকে বলতে শোনা যায়, 'প্রশাসনে আমার অনেক বড় লবিং আছে, মিথ্যা বললেও বিশ্বাস করে’।

নির্বাচনকে কেন্দ্র করে কর্মীদের উদ্দেশে তাকে আরও বলতে শোনা যায়, 'আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী থাকবেই। প্রশাসনের লাইনে আমার অনেক বড় লবিং আছে। এসপি হইতে ডিসি হইতে সবাই জানে আমি সততার লাইনে কাজ করি। থানা হইতে এসপি অফিস ডিসি অফিসে আমি যদি মিথ্যা কথাও বলি, তারা মনে করে সত্য।'

‘মাফিয়া গ্রুপ আছে, অনেক বড় বড় নেতা আছে। নয়ন মিয়া (জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-রায়পুর আসনের সংসদ সদস্য) কন, তাহের মিয়া (লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র) কন, এরা কিন্তু আমাকে বিএনপির চোখে দেখে না, ব্যক্তি হিসেবে দেখে, বলতে শোনা যায় নয়নকে।

এই বিষয় জানতে চাইলে নয়ন বেগম বলেন, প্রতিপক্ষ আমার কথাগুলো কাটাছেড়া করে প্রচার করতেছে। এলাকায় আমার ভোটার আছে। তাই প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমার বিরুদ্ধে চক্রান্ত করতেছে। প্রতিদ্বন্দ্বী অন্য প্রার্থীরা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। ওই ওয়ার্ডে নয়ন বেগমের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন জেসমিন আক্তার (সূর্যমুখী) ও শাহীনুর বেগম (তালগাছ)।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর