চেয়ারম্যান প্রার্থীর পোস্টারে প্রধানমন্ত্রীর নামের বানান ভুল!

নিজস্ব প্রতিবেদক | ২৪ ডিসেম্বর ২০২১, ০২:১৫

ছবিঃ সংগৃহীত

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নামের বানান ভুল করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আওয়ামী লীগের মনোনিত এক চেয়ারম্যান প্রার্থী। ওই ভুল বানানের পোস্টার পুরো ইউনিয়নে ছড়িয়ে দেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। 

এ ঘটনা ঘটেছে ভোলা সদরের রাজাপুর ইউনিয়নে। ওই ইউনিয়নের নৌকার চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান খান। তিনি দ্বিতীয় বারের মতো নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন কিন্তু তার নির্বাচনী পোস্টারে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর নামের বানান ভুল করেছেন। পোস্টারে ‘শেখ হাসিনার সালম নিন নৌকা মার্কায় ভোট দিন’। যেখানে শেখ ‘হাসিনার’ পরিবর্তে ‘শেখ হানিার’ লেখা হয়েছে।

এমন ভুল বানানের পোস্টার এখন ফেসবুকে ভাইরাল। আওয়ামী লীগের প্রার্থী হয়ে দলের সভাপতির নামের বানান ভুলের বিষয়টি শুধু ইউনিয়নে নয়, পুরো জেলায় সমালোচনার মুখে পড়েছেন ওই চেয়ারম্যান প্রার্থী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

এ ব্যাপারে জানতে চাইলে চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান খান বলেন, নৌকার প্রার্থী হয়ে আমি কি এমন ভুল করতে পারি? আমি এই ভুল করিনি, প্রেস করেছে, তাদের ভুল হয়েছে। আমি সংশোধন করেছি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর