বাহিরের ক্রিকেটারদের নিরাপদে দেশে পৌঁছে দেবে বিসিসিআই

স্পোর্টস ডেস্ক | ২৮ এপ্রিল ২০২১, ০০:৫৪

ছবিঃ সংগৃহীত

আইপিএল খেলতে ভারতে এসে নিরাপত্তাহীনতায় ভুগছেন অনেক বিদেশি ক্রিকেটার। সাম্প্রতিক করোনার ভয়াবহ পরিস্থিতি ভাবিয়ে তুলেছে তাদের। এরই মধ্যে অনেক ক্রিকেটার দেশে ফিরে গেছেন। আবার অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন বাড়ি ফেরা নিয়ে।

এমন অবস্থায় ভারতের সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। ১৫ মে পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা। ফলে কপালে চিন্তার ভাঁজ পড়েছে অজি ক্রিকেটারদের।

তবে দুশ্চিন্তার কোন কারণ নেই বলে আশ্বস্ত করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তারা জানিয়েছে, ‘উদ্বেগের কোনো কারণ নেই। আইপিএল শেষে বিদেশি সব ক্রিকেটারকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এ ব্যাপারে সরকারের সঙ্গে কাজ করা হচ্ছে।’

বিসিসিআই’র প্রধান অপারেটিং অফিসার হেমাং আমিন জানান, ‘আমরা বুঝতে পারছি, টুর্নামেন্ট শেষে আপনাদের বাড়ি ফেরা নিয়ে চিন্তা আছে। আমরা আপনাদের আশ্বস্ত করছি এটা নিয়ে চিন্তার কিছু নেই। নিরাপদে আপনাদের গন্তব্যে পৌঁছে দিতে বিসিসিআই সব ব্যবস্থা করবে।’

তিনি আরও বলেন, বিসিসিআই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। আপনাদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ হবে না।

এদিকে, এরই মধ্যে আইপিএল থেকে বিদায় নিয়ে দেশে ফিরে গেছেন তিন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যান্ড্রু টাই, অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা