টেস্ট ক্রিকেটে টি-টোয়েন্টির রান করে অলআউট বাংলাদেশ

সময় ট্রিবিউন | ৩০ নভেম্বর ২০২১, ০১:৩২

ছবিঃ সংগৃহীত

জয় পেতে ২০২ রান করতে হবে পাকিস্তানকে অবশেষে থামল বাংলাদেশের ইনিংস। দুইশ রানের লিড এনে দিলেন লিটন দাস। দলকে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন লিটন দাস। তবে ৫৬তম ওভারে পর পর দুটো উইকেট নিয়ে পাঁচ উইকেট শিকার করলেন শাহিন শাহ আফ্রিদি।

নুরুল হাসান সোহানের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি লিটন। শাহিন শাহ আফ্রিদির চমৎকার ডেলিভারিতে ফিরে গেলেন এলবিডিব্লিউ হয়ে। ৮৯ বলে ৬ চারে ৫৯ রান করেন লিটন। দুই বল পর আবু জায়েদ চৌধুরিকে ফেরান।

আফ্রিদির শর্ট বল আবু জায়েদের গ্লাভস ছুঁয়ে জমা পড়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। সঙ্গে ক‍্যারিয়ারে চতুর্থবারের মতো ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি। পরের ওভারেই তাইজুলকে আউট করেন সাজিদ খান।

ফলে ৫৬.২ ওভারে ১৫৭ রানে অলআউট বাংলাদেশ। অর্থাৎ জয় পেতে ২০২ রান করতে হবে পাকিস্তানকে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা