বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা

সময় ট্রিবিউন | ২৮ নভেম্বর ২০২১, ০৮:১৬

প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলবে বাংলাদেশের মেয়েরা-ফাইল ছবি

দুঃসংবাদের হাত ধরে সুখবর পেল বাংলাদেশের ক্রিকেট। দুঃসংবাদ, দক্ষিণ আফ্রিকা ও আশপাশের দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ধরনের কারণে আইসিসি বাতিল করেছে মেয়েদের বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব। সুখবর, র‍্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থাকায় বাছাইপর্ব বাতিল হলেও প্রথমবারের মতো ৫০ ওভারের বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ মিলেছে বাংলাদেশের মেয়েদের দলের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মার্চ-এপ্রিলে নিউজিল্যান্ডে হবে মেয়েদের বিশ্বকাপ।

আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। আর এ আসর দিয়েই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে বাংলাদশের মেয়েরা।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার 'ওমিক্রন' বি.১.১.৫২৯ নামের ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে আফ্রিকান দেশগুলোতে। এর সংক্রমণ আফ্রিকার সাত দেশ -দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়ে, বতসোয়ানা, লেসোথো, এস্বাতিনী ও মোজাম্বিকের ওপর ভ্রমণে বিধিনিষেধ আরোপ করেছে কয়েকটি দেশ। যে কারণে আসরটি বাতিল করতে বাধ্য হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বাংলাদেশসহ আরও কিছু দেশের বিশ্বকাপ নিশ্চিত করার বিষয়টি নিশ্চিত করে আইসিসির হেড অব ইভেন্টসের ক্রিস টেটলি বলেছেন, 'বাছাই পর্ব বাতিল হওয়ার কারণে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে ২০২২ সালের বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। পাশাপাশি শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড নতুন চক্রে আইসিসি ওয়ানডে চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পাবে।'

আসর বাতিল করার কারণও ব্যাখ্যা করেছেন টেটলি, 'আফ্রিকাতে নতুন করে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়াতে কয়েকটি দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে। এই অবস্থায় বাছাই পর্ব চালিয়ে যাওয়া সম্ভব নয়। আমাদের জন্য বাছাই পর্ব বাতির করাটা বেশ কঠিন ছিল। আমরা দ্রুততার সঙ্গে দলগুলো দেশে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো।'

জিম্বাবুয়ের বাছাইপর্ব থেকে তিন দল যাওয়ার কথা ছিল মূল পর্বে। আসরটি বাতিল হওয়ায় র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে দল তিনটি নির্বাচন করেছে আইসিসি। স্বাগতিক নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারতের সঙ্গে যোগ দিচ্ছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

মূলত গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মেয়েদের র‌্যাঙ্কিংয়ে থাকা সেরা ৮ দলকে নিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। নিউজিল্যান্ডে আগামী বছরের ৪ মার্চ থেকে শুরু হবে এ বিশ্বকাপ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা