আমি ফুল অথরিটি নিয়ে কাজ করতে চাই : মাশরাফি

সময় ট্রিবিউন | ১০ নভেম্বর ২০২১, ০২:১৮

ছবিঃ সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে অনেক পরিবর্তন আসতে যাচ্ছে। কোচ ছাঁটাই, হাথুরুসিংহেকে ফিরিয়ে আনা, খালেদ মাহমুদ সুজনকে টিম ডিরেক্টর বানানো, তদন্ত কমিটি গঠনসহ অনেক কথা ভাসছে। দলের এই ভগ্নদশায় বিসিবির সঙ্গে নাকি যুক্ত হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। সাবেক অধিনায়কের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকের পরই মূলত এই গুঞ্জনের সূত্রপাত।

সম্প্রতি ইউটিউব চ্যানেল 'নট আউট নোমান'-এ দেওয়া সাক্ষাৎকারে মাশরাফি বলেছেন, এই মুহূর্তে দলের সঙ্গে কোনো দায়িত্বে যুক্ত হওয়ার ইচ্ছা তার নেই। তিনি এখনো অবসর নেননি এবং সামনে বিপিএলেও খেলতে চান। তবে ভবিষ্যতে জাতীয় দলের সঙ্গে তিনি শর্ত সাপেক্ষে যুক্ত হতে রাজি আছেন।

মাশরাফি বলেন, 'আমি কার সঙ্গে কাজ করব, কিভাবে করব, আমার কাজের ধরন কী হবে অথবা আমার কাজে অযাচিত হস্তক্ষেপ হবে কিংবা কেউ এসে বাঁ হাত দেবে- তা চলবে না। আমার জবাবদিহিতা এবং দায়বদ্ধতার একটি নির্দিষ্ট জায়গা থাকবে। আমি কাজ করলে সম্পূর্ণ ক্ষমতা নিয়ে করব। প্রতিনিয়ত আমার কাজে ডিস্টার্ব হবে, ওই ধরনের কাজে আমি যাব না। আমাকে যদি কেউ চায়, তাহলে সেভাবে তারা আগে চিন্তা করুক। আমার নিজেকে নিয়ে চিন্তা নেই। তাদের (বিসিবি) কোনো সমস্যা আছে কি না, সেটা তাদের ভাবনা।'

মাশরাফি আরো বলেন, 'আমার অনেক কাজ আছে ভাই। ব্যক্তিগত কাজ। পারিবারিক কাজ। ছেলে-মেয়ে মানুষ করাও একটা কাজ। আর বিষয়টা এমন না যে তারা যা চাইবে সেইভাবে এক জায়গায় লেগে থাকব। আমি যদি পরিবর্তন আনতে না পারি, তবে সেখান থেকে সরে আসব। মোদ্দা কথা, আমি ফুল অথরিটি নিয়ে কাজ করতে চাই। এমন কাজ আমি করব না, যেখানে আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করা হবে। যেমন আপনারা বলেন, এখন নির্বাচক প্যানেল স্বাধীনভাবে কাজ করতে পারছে না। তাহলে সেই কাজ করার চেয়ে তো না করা ভালো।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা