দুবাইয়ে শপিং শেষে দেশের পথে টাইগাররা

সময় ট্রিবিউন | ৬ নভেম্বর ২০২১, ০২:৪২

ছবিঃ সংগৃহীত

দুঃস্বপ্নের বিশ্বকাপ অধ্যায় শেষে এবার দেশে ফিরছে টীম টাইগার্স। একদিন আগেই দল অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে ৮ উইকেটে। সেই হারেই শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ অধ্যায়।

ব্যর্থ এই বিশ্বকাপযাত্রা শেষ করে শুক্রবার (৫ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় এমিরেটস এয়ারলাইন্সে চড়ে দুবাই থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে টাইগাররা। দুই ভাগে ভাগ হয়ে দেশে ফিরবেন তারা।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম গণমাধ্যমকে জানিয়েছেন, দলের সঙ্গে আসছেন না ৪ ক্রিকেটার। তারা হলেন-অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস এবং তাসকিন আহমেদ।

এই চার ক্রিকেটার দুবাইয়ে তাদের পরিবারের সঙ্গে কয়েকদিন ছুটি কাটাবেন। পাকিস্তান সিরিজকে সামনে রেখে ১২ নভেম্বর থেকে অনুশীলন শুরু হওয়ার কথা। তার আগেই দেশে ফিরবেন তারা।

যারা দেশের দিকে ফিরছে তাদের কাছে এত ব্যাগ দেখে নানা সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে! ভক্তদের কথা তারা দুবাইয়ে শপিংয়ে গিয়েছিলেন। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা