বিশ্বকাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

সময় ট্রিবিউন | ৩০ অক্টোবর ২০২১, ০৬:২১

ছবিঃ সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৪৩ রানের টার্গেট তাড়ায় ৩ রানে হারলো বাংলাদেশ। শেষ ওভারের ১৩ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশ ৯ রানের বেশি করতে পারেনি। শেষ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৪ রান। আন্দ্রে রাসেলের বলে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ কোনো রান নিতে পারেননি।

শুক্রবার (২৯ অক্টোবর) আরব আমিরাতের শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় আসরে প্রথমবার ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি সাকিব আল হাসান। ২৯ রানে ২ উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় বাংলাদেশ। যদিও ইনিংসের শুরু থেকেই উইন্ডিজকে চাপে রাখতে সক্ষম হয় বাংলাদেশ দল। প্রথম ১৫ ওভারে ৪ উইকেট হারিয়ে মাত্র ৮৪ রান করার সুযোগ পায় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু এরপর আর লাগাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ। 

 

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৪২/৭ (নিকোলাস পুরান ৪০, রোস্টন চেজ ৩৯, কায়রন পোলার্ড ১৪; শরিফুল ইসলাম ২/২০, মেহেদি হাসান ২/২৭, মোস্তাফিজ ২/৪৩)।

বাংলাদেশ: ২০ ওভারে ১৩৯/৫ (লিটন দাস ৪৪, মাহমুদউল্লাহ ৩১*, সৌম্য সরকার ১৭, মোহাম্মদ নাঈম ১৭)।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা