আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন লিটন দাস

সময় ট্রিবিউন | ২৬ অক্টোবর ২০২১, ০৩:০৯

ছবিঃ সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের হারের দায়টা যায় লিটন দাসের উপর। শ্রীলঙ্কার দুই হাফসেঞ্চুরিয়ানের তুলে দেওয়া দুটি সহজ ক্যাচ ফেলেছেন তিনি। আর ব্যাট হাতেও কিছু করতে পারেননি। 

এবার আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন এ ব্যাটার। তার সঙ্গে শাস্তি পেয়েছেন লঙ্কান পেসার লাহিরু কুমারাও। কুমারার সঙ্গে বাগযুদ্ধে জড়ানোয় ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে লিটনকে।

অবশ্য তার চেয়ে বর শাস্তি পেয়েছেন কুমারা। তার জরিমানা ম্যাচ ফির ২৫ শতাংশ। জরিমানার সঙ্গে নামের পাশে একটি করে ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে দুই জনের।

মূল ঘটনাটি ঘটে আগের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচের ষষ্ঠ ওভারে। কুমারার বলে ড্রাইভ করতে গিয়ে লংঅফে ক্যাচ তুলে দেন লিটন। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা সে ক্যাচ ধরতেই লিটনকে কিছুটা একটা বলেন কুমারা। তার জবাবে কিছু বলেন লিটনও। এক পর্যায়ে দুজন দুজনের দিকে তেড়ে যান। পরে দুই দলের খেলোয়াড় ও আম্পায়াররা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সূত্র : ডেইলি স্টার 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা