স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন মাহমুদউল্লাহ

সময় ট্রিবিউন | ১৬ অক্টোবর ২০২১, ০০:৫৭

ছবিঃ সংগৃহীত

বর্তমানে পিঠের ইনজুরিতে ভুগছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে বাংলাদেশ দলের অধিনায়ক জানিয়েছেন, বিশ্বকাপের শুরুর দিনেই স্কটল্যান্ডের বিপক্ষে  মাঠে নামবেন তিনি। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকার এমনটি জানান তিনি।

মাহমুদউল্লাহ বললেন, ‘ইনজুরিটা ক্রমেই ভালোর দিকে যাচ্ছে। পিঠে একটু ব্যথা থাকায় প্রস্তুতি ম্যাচগুলোতে খেলিনি। কয়েক মাস আগেও চোটে পড়েছিলাম। টিম ম্যানেজমেন্ট এবার কোনো ঝুঁকি নিতে চায়নি। তবে আমি আশাবাদী, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারব।’

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে যেমন আশার বাণী শুনিয়ে গেছেন মাহমুদউল্লাহ, ওমানে গিয়েও একই সুরে কথা বলেছেন। জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে মনে করেন তিনি। পাশাপাশি কথা বলেছেন মধ্যপ্রাচ্যের কন্ডিশনে নিজেদের বোলিং বিভাগ নিয়ে।

মাহমুদউল্লাহ বলেন, ‘আমি মনে করি এটি বিশ্বকাপের আগে ভালো বিল্ডআপ ছিল। জিম্বাবুয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ভালো সিরিজ কাটিয়েছি। দেশের মাটিতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারিয়েছি। এটা আমাদের দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে।’

বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘স্পিনাররা অনেক বছর ধরেই আমাদের হাতিয়ার। গত কয়েক সিরিজ ধরে আমাদের বোলিং ইউনিট অনেক ভালো পারফর্ম করছে। ফাস্ট বোলাররাও এই সিরিজগুলোতে ভালো করেছে। আমি মনে করি স্পিন ও পেসের ভালো কম্বিনেশন আছে। এখানে কন্ডিশন যেমনই থাকুক না কেন, আমাদের মানিয়ে নিতে হবে। স্পিন বান্ধব উইকেট পেলে আমাদের স্পিনারদের জন্য ভালো হবে, ফাস্ট বোলাররাও ভালো করবে।’

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব