টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপাজয়ী দল পাবে ১৬ লক্ষ ডলার

সময় ট্রিবিউন | ১১ অক্টোবর ২০২১, ০০:৫৬

ছবি: ইন্টারনেট হতে সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২১ এর প্রাইজমানির তালিকা ঘোষণা করা হয়েছে। এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লক্ষ মার্কিন ডলারের প্রাইজমানি। রানার্স-আপ দল পাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক, অর্থাৎ ৮ লক্ষ ডলার।

ফাইনালে ওঠার পথে সেমিফাইনালে যে দুটি দলকে তারা হারাবে, সেই পরাজিত দল দুটির প্রত্যেকে ৪ লক্ষ ডলার করে পাবে। এছাড়াও প্রথম রাউন্ড, সুপার ১২ সহ সব মিলিয়ে প্রায় ৫৬ লক্ষ ডলারের বাজেট নির্ধারণ করা হয়েছে যা এই টুর্নামেন্টের ১৬টি দলের প্রাইজমানির খাতেই ব্যয় হবে।

সুপার ১২ রাউন্ডের প্রতিটি জয়ের জন্য সাধারণ ম্যাচ ফি’র বাইরে বোনাস রাখা হয়েছে দলগুলোর জন্য। এই নিয়মটি ২০১৬ বিশ্বকাপেও ছিল। এছাড়া মোট ৩০টি ম্যাচের প্রতিটি ম্যাচে জয়ী দলের জন্য ৪০ হাজার ডলার করে পুরস্কার রাখা হয়েছে।

সুপার ১২ থেকে যে আটটি দল সেমিফাইনালে উঠতে ব্যর্থ হবে, প্রত্যেক দল পাবে ৭০ হাজার ডলার করে। সুপার ১২ এ ওঠার লড়াইয়ে প্রথম রাউন্ডে যে ৮টি দল লড়বে, তারাও প্রতিটি জয়ের জন্য ৪০ হাজার ডলার করে পাবে।

আগামী ১৭ অক্টোবর শুরু হবে বিশ্বকাপের প্রথম রাউন্ড। সেখানে  গ্রুপ ১ এ রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নামিবিয়া ও নেদারল্যান্ড এবং গ্রুপ ২ এ রয়েছে বাংলাদেশ,স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউগিনি। সুপার টুয়েলভের গ্রুপ ১ এর জন্য অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও গ্রুপ ২ এর জন্য ইন্ডিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান চুড়ান্ত হয়েছে। প্রথম রাউন্ডের দুই গ্রুপ থেকে তাদের সাথে যুক্ত হবে চারটি দল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা