চেন্নাইয়ে আরও কিছুদিন খেলবে ধোনি

সময় ট্রিবিউন | ৬ অক্টোবর ২০২১, ২০:৪১

ছবিঃ সংগৃহীত

বহুদিনের গুঞ্জন ছিল এবারের আইপিএল দিয়েই হয়তো ক্রিকেট ক্যারিয়ারের ইতি ঘটাবেন ক্রিকেট বিশ্বে সবচেয়ে সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তবে মঙ্গলবার (৫ অক্টোবর) তার করা একটি মন্তব্য এমন গুঞ্জনে পানি ঢেলে দিয়েছে।

এদিন সংযুক্ত আরব আমিরাতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ধোনি বলেন, ‘আমাকে বিদায় জানানোর বিষয় হলে, এটা বলতে পারি যে সেই সুযোগ এখনো রয়েছে। আমি এখনো চেন্নাই সুপার কিংসের হয়ে খেলি। তাই আমাকে এখনো বিদায় জানানো যেতে পারে। আশা করি চেন্নাইয়ে আরও কিছুদিন খেলব। এমনকি আমার শেষ ম্যাচও সেখানেই খেলতে পারি। দর্শকের সঙ্গেও দেখা হতে পারে।’

ধোনির এমন মন্তব্যেই সুস্পষ্ট, এবারের আইপিএলেই থামছেন না তিনি। আগামী বছর ভারতের মাঠে আইপিএল খেলতে চান ধোনি। চেন্নাইয়ে নিজের দলের ঘরের মাঠে শেষ ম্যাচ খেলার ইচ্ছা রয়েছে তার। সেই স্বপ্ন সফল হবে কি না যদিও এখনো স্পষ্ট নয়। ধোনি ভক্তরা যদিও আশায় বুক বাঁধতেই পারেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা