অবশেষে ওমানের পথে যাত্রা টাইগারদের

সময় ট্রিবিউন | ৪ অক্টোবর ২০২১, ০৭:৫৯

বাংলাদেশ ক্রিকেট দল-ছবি সংগৃহীত

ওমানে ঘুর্ণিঝড় ‘শাহিনের’ প্রভাবে রাজধানী মাসকাটের আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান অবতরণ ও উড্ডয়ন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ঘটেছিল। যে কারণে বাংলাদেশ ক্রিকেট দলের ওমান সফর শুরু করা নিয়ে খানিক সংশয় তৈরি হয়েছিল। তবে অবশেষে সে সংশয় কেটে গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আজ ৩ অক্টোবর রাত পৌনে ১২ টার ফ্লাইটে ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল।

এ যাত্রাতেও ঘটেছে কিছু রদবদল। প্রথমে জানানো হয়েছিল জাতীয় দলের বহর ওমান যাবে চার্টার্ড ফ্লাইটে করে। পরে ঠিক হয়েছে যে, নাহ চার্টার্ড ফ্লাইটে নয়, বাংলাদেশ বিমানের ঢাকা-মাসকাট ফ্লাইটে ওমান যাবে ক্রিকেট দল।

শেষ পর্যন্ত সেটাই হয়েছে। তবে সেটাও একঘণ্টা পিছিয়ে। ফ্লাইট সিডিউল ছিল রাত পৌনে ১১টা। ক্রিকেটার ও কর্মকর্তা এবং সাপোর্টিং স্টাফরা বিমান বন্দরে গিয়ে শোনেন, বিমানের ফ্লাইট ১ ঘণ্টা দেরিতে ছাড়বে। তাই রিয়াদ বাহিনীর যাত্রা শুরু হলো রাত পৌনে ১২ টায়।

বাংলাদেশ সময় রাত পৌনে ১২ মানে ওমানে রাত পৌনে ১০টা। বিমানে মাসকাট যেতে লাগবে ৪ ঘণ্টা। অর্থ্যাৎ ওমান সময় রাত পৌনে ২ টায় মাসকাট পৌঁছাবে জাতীয় দলের বহর।

বাংলাদেশের হেড কোচ রাসেল ডোমিঙ্গো, ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স, পেস বোলিং কোচ ওটিস গিবসন, ফিল্ডিং কোচ রায়ান কুক এবং ট্রেনার ও ফিজিওসহ পুরো কোচিং স্টাফ ওমানে টিম হোটেলে দলের সাথে মিলিত হবেন।

এছাড়া ক্রিকেট অপস ম্যানেজার সাব্বির খান (লজিস্টিক ম্যানেজার হিসেবে), মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং বিসিবির মেডিক্যাল কমিটির প্রধান দেবাশিষ চৌধুরীও আজ দলের সঙ্গে ওমান গেছেন।

আগামীকাল ৪ অক্টোবর একদিন রুম কোয়ারেন্টাইন। এরপর ৫ অক্টোবর থেকে ৭ দিনের অনুশীলন শুরু এবং সেটাই হবে টি-টোয়েন্টি বিশ্বাকাপের প্রস্তুতি।

এই ৭ দিনের অনুশীলন শেষে ১২ ও ১৪ অক্টোবর ওমানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল। এরপর ১৭ অক্টোবর স্কটল্যান্ডের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে প্রথম ম্যাচ বাংলাদেশের।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা