‘আমি মারা যাওয়ার আগ পর্যন্ত এই পদ কেউ নিতে চাইবে না’

সময় ট্রিবিউন | ২২ সেপ্টেম্বর ২০২১, ০৫:৪৭

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন-ফাইল ছবি

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, তিনি বেঁচে থাকতে অন্য কেউ সভাপতি পদ নিতে আগ্রহী হবেন না। এছাড়া এই পদে সামনে নতুন কাউকে দেখতেও চান না তিনি।

বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের শেষ সভা শেষে মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, বিসিবি পরিচালক হতে অনেকেই মুখিয়ে থাকেন কিন্তু বোর্ড প্রধান হতে আগ্রহী কাউকে দেখা যায় না।

বিসিবি সভাপতি বলেন, “আমি যদি এখানে থাকি, আমার একটা জিনিস মনে হচ্ছে যে… আমি মারা যাওয়ার আগ পর্যন্ত, আর কেউ এই পদ নিতে চাইবে না। আমি চাই, আমার বোর্ডে যে-ই আসুক, তাদের চ্যালেঞ্জ করা উচিত যে, আমি প্রেসিডেন্ট হতে চাই। তারা বলুক… এখন তো কেউ বলেও না।”

তিনি বলেন, “বাংলাদেশে নেতৃত্বের অভাব নেই। কিন্তু কোনো কারণে কেউ আসতে চায় না। পরিচালক হতে সবাই চায়। এমন কেউ নেই যে, পরিচালক হতে চায় না। কিন্তু প্রেসিডেন্ট পদের কথা বললে কেউ নাম বলে না। কেন বলে না, আমি জানি না।”

বিসিবি সভাপতি বলেন, “এবার উন্মুক্ত রাখতে চাই। আমি চেষ্টা করব, জানি না সফল হব কিনা। আমি পূর্ণ সমর্থন দেব, যে-ই আসুক। আমাদের কমিটিতে এতদিন যারা ছিল, আমরা যদিও হেরেও যাই, নতুন যে আসুক, পূর্ণ সমর্থন দেব। যখন যা বলবে, আমি করতে রাজি আছি।”

বিসিবি নির্বাচনে শুরুতে কাউন্সিলরদের ভোটে নির্বাচিত করা হয় বিসিবি পরিচালকদের। এরপর পরিচালকদের ভোটে নির্বাচন করা হয় সভাপতি। ২০১২ সালে সরকারের মনোনয়নে ভারপ্রাপ্ত দায়িত্ব নেওয়ার পর ২০১৩ ও ২০১৭ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন নাজমুল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা