স্ত্রীকে নিয়ে আইপিএলের উদ্দেশ্যে মুস্তাফিজ

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৮:২৬

ছবিঃ সংগৃহীত

ভিসা জটিলতার কারণে মোস্তাফিজের আইপিএল যাত্রা পিছিয়ে যায়। সকল জটিলতা কাটিয়ে আইপিএলের দ্বিতীয় পর্বে খেলতে ঢাকা ছাড়লেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান। এবারও তার সঙ্গী স্ত্রী।  

সোমবার ভিসা জটিলতা কেটে যাওয়ায় এদিন মধ্যরাতে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন মোস্তাফিজ। রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে করে শাহজালাল বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেন মোস্তাফিজুর রহমান।  

এবার আইপিএলে গিয়ে পুরনো ছন্দ খুঁজে পান মোস্তাফিজ। নতুন দল রাজস্থানের হয়ে সাত ম্যাচে উইকেট নেন ৮টি। বোলিংয়ে ছিলেন মিতব্যয়ী। সম্প্রতি ঘরের মাঠে শেষ হওয়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও বল হাতে দারুণ ছিলেন কার্টার মাস্টার।

আইপিএলের ১৪তম আসরের দ্বিতীয় পর্ব শুরু হবে ১৯ সেপ্টেম্বর। গত এপ্রিলে ভারতে শুরু হয়েছিল হাজার কোটি টাকার এই ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে করোনাভাইরাসের প্রকোপে মাঝপথেই বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। এবার আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে।  



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা