৩ অক্টোবর ওমান যাবে টাইগাররা

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২১, ০১:৪৯

ছবি : ইন্টারনেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ৩ অক্টোবর ঢাকা থেকে ওমানে রওয়ানা হবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওমানে পৌঁছে এক দিনের কোয়ারেন্টিনে থাকবেন টাইগাররা। অনুশীলন শুরু হবে ৫ অক্টোবর। ওমানে যাওয়ার আগে দেশে আর কোনো প্রস্তুতি ক্যাম্প হবে না টাইগারদের।

ওমানে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান খবরটি নিশ্চিত করে বলেন, ‘আমরা তিন তারিখ ওমান যাব। ওখানে গিয়ে একদিনের কোয়ারেন্টিন। এরপর আমরা পাঁচ তারিখ থেকে অনুশীলন শুরু করব। ওখানে যে ক্যাম্পটি হবে তার মধ্যে ওমান এ দলের সঙ্গে একটি ম্যাচ খেলব।'

আকরাম খান সঙ্গে আরও জানান, এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলে কোনো সহ-অধিনায়ক ও ম্যানেজার থাকবেন না। 

সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আইপিএল শেষে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে না ফিরে সরাসরি ওমানে দলের সঙ্গে যোগ দেবেন। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা