মেসির হ্যাটট্রিকে দুর্দান্ত জয় পেল আর্জেন্টিনা

সময় ট্রিবিউন | ১০ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৮

ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মেসির হ্যাটট্রিকে দুর্দান্ত জয় পেয়েছে আর্জেন্টিনা। শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ৩-০ গোলে বলিভিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা। দীর্ঘ ১৮ মাস পর দর্শক ফিরেছে আর্জেন্টিনার মাঠে। সেই দর্শকদের উন্মাতাল করে দিয়ে পরপর তিনবার গোল করেছেন মেসি। এখন শুধু বাকি রয়েছে ব্রাজিলের বিপক্ষে স্থগিত থাকা অষ্টম ম্যাচটি।  

প্রথমার্ধে একটি গোল করে পেলের রেকর্ড স্পষ্ট করেন তিনি। দ্বিতীয়ার্ধে আরেকটি করে লাতিন আমেরিকার সর্বোচ্চ গোলের নতুন রেকর্ড গড়লেন আর্জেন্টিনা অধিনায়ক। শেষ সময়ে এসে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।

আর্জেন্টিনার হয়ে এর আগেও হ্যাটট্রিক করেছেন মেসি। তবে এর সবগুলোই ছিলো প্রীতি ম্যাচ বা অপ্রতিযোগিতামূলক ম্যাচে। এবারই প্রথমবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে প্রতিযোগিতামূলক ম্যাচেও হ্যাটট্রিক তুলে নিলেন মেসি। যা তার আন্তর্জাতিক গোলসংখ্যাকে উন্নীত করেছে ৭৯-তে।

এই হ্যাটট্রিকের ম্যাচে আন্তর্জাতিক ফুটবলে গোলসংখ্যায় ৭৭ গোল করা ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে পেছনে ফেলে দিয়েছেন মেসি। একইসঙ্গে লাতিন আমেরিকান অঞ্চলে সর্বোচ্চ গোলের মালিক হয়ে গেছেন লিওনেল আন্দ্রেস মেসি।

এদিকে এ জয়ে লাতিন অঞ্চলের বাছাইয়ের ৮ ম্যাচের ৫টিতে জয় ও তিনটিতে ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আর্জেন্টিনা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা