ইতিহাস গড়লো টাইগাররা

সময় ট্রিবিউন | ৯ সেপ্টেম্বর ২০২১, ০১:১৫

ছবি : ইন্টারনেট

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বারের মতো টি টুয়েন্টি সিরিজ জিতলো বাংলাদেশ। চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ৯৪ রানের লক্ষে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায় টাইগাররা।

প্রথমে ব্যাট করতে নেমে উইল ইয়ং এর ৪৬ , লাথামের ২১ ও ফিন অ্যালেনের ১২ রানে ভর করে নিউজল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৯৩। এই তিন ব্যাটসম্যান ছাড়া কেউই দুই অংকের রান করতে পারেনি। বাংলাদেশের হয়ে চার ওভারে মাত্র ১০ রান ও দুই ম্যাডেনে ৪ উইকেট তুলে নিউজিল্যান্ডকে থামিয়ে দেয় নাসুম আহমেদ। তার বোলিং তোপের সাথে যুক্ত হয়েছে মোস্তাফিজের অ্যাকশান। কাটার মাস্টার ৩.৩ ওভার বল করে ১২ রানে তুলে নেন ৪ উইকেট। এছাড়া সাইফুদ্দিন ও মেহেদি হাসান একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ নাঈমের ২৯ ও মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ৪৩ রানে ভর করে ১৯.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। এ দু’জন ছাড়া কেউই দুই অংকের রান করতে পারেনি।

নিউজিল্যান্ডের পক্ষে ৪ ওভার বল করে ৯ রানের বিনিময়ে ২ উইকেট নেন এজাজ প্যাটেল। একটি উইকেট নেন কোন ম্যাককুঞ্চি। আজকের খেলায় প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন বোলার নাসুম আহমেদ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা