ইতিহাস গড়তে মাঠে নামবে টাইগাররা

সময় ট্রিবিউন | ৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৬

ছবি : ইন্টারনেট

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জয় পেয়ে সিরিজে এগিয়ে ছিল টাইগাররা। তৃতীয় ম্যাচে কিউইদের হারালেই হতে পারতো প্রথমবারের মত তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়। কিন্তু সেই সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে কিউইদের কাছে হারে টাইগাররা। আজ সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামছে দুইদল। এই ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়তে চাইবে টাইগাররা।

বুধবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল ৪টায় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও গাজী টিভি।

ইতিহাস গড়তে আজকের ম্যাচ দুই পরিবর্তন নিয়ে নামতে পারে বাংলাদেশ। ওপেনিংয়ে আসতে পারে পরিবর্তন। ওপেনিংয়ে নাঈম শেখ রান করলেও তার ইনিংস ছিল ধীরগতির। তার জায়গায় সৌম্য সরকারকে সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট।

এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় আজকের ম্যাচে একাদশে দেখা যেতে পারে শরিফুল ইসলামকে। সিরিজ জয়ের লক্ষ্যে এই দুই পরিবর্তন নিয়ে নামতে পারে বাংলাদেশ।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: লিটন দাস, নাঈম শেখ/ সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন/শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা