ফ্রান্সকে রুখে দিল ইউক্রেন

সময় ট্রিবিউন | ৫ সেপ্টেম্বর ২০২১, ২০:২২

ছবি : ইন্টারনেট

বিশ্বকাপ বাছাইপর্বটা ভাল যাচ্ছেনা ফ্রান্সের। আগের ম্যাচে তাদের রুখে দিয়েছিল বসনিয়া ও হার্জেগোভিনা। বিশ্বকাপ বাছাইপর্বের ইউরোপ অঞ্চলের ‘ডি’ গ্রুপের ম্যাচে শনিবার রাতে ইউক্রেনের মাঠে খেলতে নামে বিশ্বচ্যাম্পিয়ন দল ফ্রান্স. বিশ্বকাপ জয়ীদের এবার জয় বঞ্চিত করল ইউক্রেন।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উপভোগ্য ম্যাচ শেষে ইউক্রেনের মাঠ থেকে ১-১ গোলে ড্রয়ের হতাশা নিয়েই ফিরতে হলো ফরাসিদের। 

ম্যাচের ৪৪তম মিনিটে মাইকোলা শাপারেনকোর গোলে এগিয়ে যায় স্বাগতিক ইউক্রেন। বিরতি শেষে খেলা শুরুর পর পাঁচ মিনিট পেরিয়ে যেতেই ফরাসিদের সমতা এনে দেন অ্যান্থনি মার্শাল। পাঁচ বছর পর এই প্রথম দেশের হয়ে গোল করলেন এ স্ট্রাইকার। সব মিলিয়ে এটি তার দ্বিতীয় গোল। 

এই ড্রয়ের ফলে দুই জয় ও তিন ড্রয়ে ৯ পয়েন্ট নিয়ে অবশ্য গ্রুপের শীর্ষেই আছে তারা। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে ফিনল্যান্ড। আর পাঁচ ম্যাচের সবকটি ড্র করা ইউক্রেনের পয়েন্টও ৫।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা