টাইগারদের থাবায় আবারো হারল কিউইরা

সময় ট্রিবিউন | ৪ সেপ্টেম্বর ২০২১, ০১:৩৮

ছবি : ইন্টারনেট

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। ৪ রানের ব্যবধানে সফরকারীদের হারিয়েছে টাইগাররা। মিরপুরের ১৪১ রানের পুঁজি নিয়েও স্বস্তিতে ছিল না বাংলাদেশ। শেষ ওভার পর্যন্ত লড়েছে নিউজিল্যান্ড।

মিরপুরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শেষ ওভারে এসে রুদ্ধশ্বাস এক জয় পেয়েছে টাইগাররা । ৪ রানের এই জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

ওপেনার রাচিন রাবীন্দ্র ও টম ব্লান্ডেল শুরুটা করেছিলেন ভালই। উদ্বোধনি জুটিতে ১৬ রান যোগ করে সাকিবের বলে আউট হন রাচিন। পরের ওভারে ৬ রানে থাকা ব্লান্ডেলকে ফেরান শেখ মেহেদী। এরপর অধিনায়ক টম লাথাম ও উইল ইয়াংয়ের ব্যাটে লড়ছে নিউজিল্যান্ড। পরের ওভারে শেখ মেহেদিকে ডাউন দ্য উইকেটে খেলতে গিয়ে পরাস্ত হন টম ব্লান্ডেল।

তবে তৃতীয় উইকেটে বেশ প্রতিরোধ গড়ে তুলেন কিউই অধিনায়ক টম ল্যাথাম আর উইল ইয়ং। শেষ পর্যন্ত তাদের ৪৬ বলে ৪৩ রানের জুটিটি এগারতম ওভারে এসে ভেঙেছেন সাকিব। তার ঘূর্ণিতে ইয়ং (২৮ বলে ২২) ব্যাট চালালে আউটসাইড এজ হয়ে বল চলে যায় থার্ডম্যানে, ডাইভ দিয়ে দারুণ ক্যাচ নেন সাইফউদ্দিন।

এরপর ১৫তম ওভারে কলিন ডি গ্র্যান্ডহোমকে ফিরিয়ে জুটি ভাঙেন নাসুম আহমেদ। এরপর
শেখ মেহেদিকে সুইপ করতে গিয়ে ধরা হেনরি নিকোলস। ৯২ রানে ৫ উইকেট হারিয়ে চাপে দিশেহারা টিম নিউজিল্যান্ড। অন্যদিকে একাই লড়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম।

এর আগে টস জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। দুই ওপেনার নাইম শেখ আর লিটন দাসের দারুণ উদ্বোধনী জুটির পর শেষদিকে মাহমুদউল্লাহর- সোহানেট দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬ উইকেটে ১৪১ রান করে টাইগাররা।

প্রথম ৬ ওভারের পাওয়ার প্লে’তে কোনো উইকেট না হারিয়ে ৩৬ রান তুলে বাংলাদেশ। কিন্তু ওই ওভারেই বোকার মতো কাজ করে বসেন লিটন। অফস্ট্যাম্পের বাইরের বল আলতো টেনে এনে ভাঙেন স্ট্যাম্প। ২৯ বলে ৩ বাউন্ডারি আর এক ছক্কায় লিটনের ৩৩ রানের ইনিংসটির অপমৃত্যু তাতেই, ভাঙে ৫৯ রানের ওপেনিং জুটি।পরের বলেই আউট মুশফিক। মাঠে এসেই দারুণ দুটি বাউন্ডারিও হাঁকান সাকিব কিন্তু ৭ বলে ১২ করে ফিরতে হয় তাকেও। সেখান থেকে ২৮ বলে ৩৪ রানের জুটি নাইম আর মাহমুদউল্লাহর। ৩ বাউন্ডারিতে বল সমান ৩৯ করা নাইমকে ফিরিয়ে এই জুটিটি ভাঙেন রবীন্দ্র। ৩ বলে ৩ করে আউট হন আফিফ। ৯ বলে ১৩ করে আউট হয় নুরুল হাসান। মাহমুদউল্লাহ ৩২ বলে ৫ বাউন্ডারিতে অপরাজিত থাকেন ৩৭ রানে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা