মাশরাফিকে ছাড়িয়ে গেলেন রিয়াদ

সময় ট্রিবিউন | ২ সেপ্টেম্বর ২০২১, ০২:৩৮

মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মর্তুজা

২০ ওভারের ম্যাচ জয় বিবেচনায় অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজাকে টপকে গেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ ৭ উইকেটে জয়ের মাধ্যমে অধিনায়ক হিসেবে মাশরাফিকে পিছনে ফেললেন মাহমুদুল্লাহ। অধিনায়ক হিসেবে ১১তম জয়ের স্বাদ পেলেন মাহমুদুল্লাহ। নেতৃত্ব দিয়েছেন ২৩ ম্যাচে। হার ১২টি। আর ২৮ ম্যাচে ১০ জয় এবং ১৭টি হার ছিল মাশরাফির।

টি-টুয়েন্টি ফরম্যাটে জয়ের দিক দিয়ে মাশরাফিকে টপকে এখন বাংলাদেশের সেরা অধিনায়ক মাহমুদুল্লাহই। এই ম্যাচে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে স্পর্শ করেন মাহমুদুল্লাহ। মাশরাফির পর সংক্ষিপ্ত ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ ২৩ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মাহমুদুল্লাহ। ২৩ ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিকও। তার নেতৃত্বে ৮ জয় ও ১৪টি জয় এসেছে। মাশরাফি ও মুশফিকের অধীনে ১টি করে ম্যাচ পরিত্যক্ত হয়।

২১ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সাকিব। তার অধীনে ৭টি জয় ও ১৪টি হারের স্বাদ পায় টাইগাররা। এরপর ডাবল-ফিগারে বাংলাদেশকে ১১ ম্যাচে নেতৃত্ব দেন মোহাম্মদ আশরাফুল। তার নেতৃত্বে ২টি জয় ও ৯টিতে হারে টাইগাররা।

১টি করে ম্যাচে নেতৃত্ব দেয়ার নজির আছে লিটন দাস ও শাহরিয়ার নাফীসের। লিটন না পারলেও অধিনায়ক হিসেবে একমাত্র টি-টুয়েন্টিতে জয় পেয়েছিলেন নাফীস।

বাংলাদেশের প্রথম টি-টুয়েন্টি ম্যাচের অধিনায়ক ছিলেন নাফীস। ২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ঐ ম্যাচে ৪৩ রানে জিতেছিল বাংলাদেশ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা