৭৮ রানে অল-আউট ভারত

সময় ট্রিবিউন | ২৬ আগষ্ট ২০২১, ১৭:২২

ছবি : ইন্টারনেট

ইংল্যান্ডের বোলিং তোপে মাত্র ৭৮ রানে অল-আউট হয়েছে ক্রিকেটের পরাশক্তি ভারত। যা ইংল্যান্ডের মাটিতে তাদের তৃতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ৪২ ও ৫৮ রানে অল আউট হয়েছিল ভারত। টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪০ ওভার ৪ বলে ইংলিশ পেসারদের দুর্দান্ত বোলিংয়ে ১০ উইকেট হারিয়ে বসে বিরাট কোহলির দল। ইংল্যান্ডের অধিনায়কের পরিকল্পনা পুরোপুরিভাবে কার্যকর করেছেন জেমস অ্যান্ডারসন-স্যাম কারান ও ক্রেইগ ওভারটন-অলিভার রবিনসনরা।

ভারতের হয়ে সর্বোচ্চ ১৯ রান এসেছে রোহিত শর্মার ব্যাট থেকে। ইংল্যান্ডের হয়ে ওভারটন ও অ্যান্ডারসন তিনটি করে উইকেট নিয়েছেন। এছাড়া কারান ও রবিনসন নিয়েছেন দুটি করে উইকেট। এ দিন টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা বাজেভাবে হয় ভারতের। ইনিংসের চতুর্থ বলে আউট হয় লোকেশ রাহুল। ইংল্যান্ডের উইকেটরক্ষক জস বাটলারের গ্লাভসে ক্যাচ দিয়ে শূন্য রানেই সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান। তিনে নেমে থিতু হতে পারেননি চেতেশ্বর পূজারাও।

গুড লেন্থে ফেলে দারুণ এক ইন সুইঙ্গারে পূজারাকে পরাস্ত করেন অ্যান্ডারসন। এপপর ভারত শিপবে আবারও আঘাত হানে অ্যান্ডারসন। তার বলে কভার ড্রাইভ করতে গিয়ে আউট হয়েছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ২১ রানে ৩ উইকেট হারানো ভারতকে খানিকটা টেনে তোলার চেষ্টা করেন আজিঙ্কা রাহানে।

যদিও তাদের সেই চেষ্টায় সফল হতে দেননি রবিনসন। তার পঞ্চম স্টাম্পের বল খেলতে গিয়ে বাটলারের হাতে ক্যাচ আউট হন রাহানে। ৫৪ বলে ১৮ রান করে রাহানে ফিরলে ভাঙে রোহিতের সঙ্গে তার ৩৫ রানের জুটি। ঋষভ পান্ত সাজঘরে ফিরেছেন থিতু হওয়ার আগেই। ভারতের ব্যাটসম্যানরা আসা যাওয়ার মিছিলে থাকলেও আশার আলো হয়ে দাঁড়িয়েছিলেন রোহিত। তবে ওভারটনের আউট সাইড অফ স্টাম্পের বাইরের বাউন্সার বলে পুল করতে গিয়ে আউট হয়েছেন ডানহাতি এই ওপেনার। ১৯ রান করে রোহিত ফেরার পর আর কেউ সেভাবে দাঁড়াতেই পারেননি।

শেষ দিকে রবীন্দ্র জাদেজা ও জসপ্রিত বুমরাহকে পরপর দুই বলে ফিরিয়ে হ্যাটট্রিকের আশা জাগিয়েছিলেন কারান। তবে সিরাজ কারানের বল ভালোভাবে সামাল দেয়ায় হ্যাটট্রিক করা হয়নি বাঁহাতি এই পেসারের। এরপর ইশান্ত শর্মা দ্রুত রান তোলার চেষ্টা করলেও সেটা খুব বেশি ফলপ্রসূ হয়নি। শেষ ব্যাটসম্যান হিসেবে মোহাম্মদ সিরাজ আউট হলে ভারত অল আউট হয় মাত্র ৭৮ রানে।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত (প্রথম ইনিংস)- ৭৮/১০ (ওভার ৪০.৪)

(রোহিত ১৯, রাহানে ১৮, অ্যান্ডারসন ৩/৬, ওভারটন ৩/১৪)

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা