কোহলিকে রানে ফেরার টিপস দিলেন টেন্ডুলকার

সময় ট্রিবিউন | ১৯ আগষ্ট ২০২১, ২২:০৩

ছবি : ইন্টারনেট

টেস্টে ব্যাট হাতে রানের দেখা পাচ্ছেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। টেস্টে প্রায় দু’বছর আগে শতরানের দেখা পান তিনি। তবে কোহলিকে রানে ফেরার টোটকা দিলেন ভারতের মাস্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডলকার। তার মতে, শরীরের সাথে মনের যোগাযোগ ঠিকঠাক থাকলেই রানে ফেরা সম্ভব হবে কোহলির।

২০১৯ সালের নভেম্বরে কলকাতায় বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টে সেঞ্চুরি করেছিলেন কোহলি। এরপর ১৭ ইনিংসে সেঞ্চুরিহীন তিনি। চলমান ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্টে কোহলির রান ০, ৪২ ও ২০। অথচ, ২০১৮ সালে ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টের ১০ ইনিংসে কোহলির রান ছিলো ৫৯৩। কিন্তু বর্তমান ফর্মটা মোটেও কোহলির পক্ষে কথা বলছে না। তাই কোহলিকে রানে ফেরার পরামর্শ দিলেন টেন্ডুলকার।

টেন্ডুলকার বলেন, ‘কোহলির শুরুটা ভালো হচ্ছে না। মানসিক দিক থেকে পিছিয়ে থাকার কারণেই টেকনিকে ভুল হচ্ছে। যদি শুরুটা ভালো না হয়, তখন মনের মধ্যে অনেক চিন্তা আসে। সেই অতিরিক্ত চিন্তার কারণেই বাকি দিকগুলির কথা খেয়াল থাকে না ব্যাটসম্যানদের। কোহলিরও একই অবস্থা।’

টেন্ডুলকার আর বলেন, ‘ব্যাটসম্যান ভালো ছন্দে না থাকলে, আড়াআড়ি শট খেলে অথবা তার পায়ের নড়াচড়া হয় না। এটা সবার ক্ষেত্রেই হয়। মনের অবস্থা কি রকম তার উপর ছন্দ নির্ভর করে। শরীরের সাথে মনের যোগাযোগ সঠিক থাকলেই রানে ফেরা সম্ভব হবে কোহলির।’

এই ইংল্যান্ড সফরেই বড় রানে ফিরবেন কোহলি, এমনই প্রত্যাশা টেন্ডুলকারের।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা