হাসলে পরিণাম খারাপ হবে: বিরাট কোহলি

সময় ট্রিবিউন | ১৯ আগষ্ট ২০২১, ১৬:২৮

ছবিঃ সংগৃহীত

দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে যাওয়ার আগে দলকে চাঙ্গা করার চেষ্টা করেছিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতের দারুণ জয়ের পর সে দৃশ্যই ছেয়ে গেছে নেটমাধ্যমে।লর্ডসে দেখা গেছে তার নেতাসুলভ বক্তব্যও। টিম হার্ডলে বলা সেই বক্তব্যই যেন বদলে দিয়েছিল ভারতকে। সেই ভারতই ছিঁড়েখুঁড়ে ফেলল স্বাগতিক ইংলিশদের।

সেখানে অধিনায়ক বলছেন, ‘ওখানে গিয়ে যদি কাউকে হাসতে দেখেছি, তাহলে এর পরিণাম কী হয় দেখে নিও। ৬০ ওভার আছে আমাদের হাতে। এ সময় এমন কিছু করতে হবে যাতে ওদের মনে হয় ওরা নরকে চলে এসেছে।’ 

অধিনায়কের কথার ছাপ দেখা গেছে লর্ডসের শেষ ইনিংসে দলের দেহভাষ্যে আর পারফর্ম্যান্সে। শুরু থেকেই যুদ্ধাংদেহি মনোভাবের পাশাপাশি পারফর্মও করছিল দারুণ। স্লেজিংও চলতে থাকে সমানতালে। কোহলি নিজেও যোগ দিয়েছিলেন এতে। যার ফলে মাঝে মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল বেশ। 

সব মিলিয়ে ভারত ইংলিশদের ওপর বেশ চাপই সৃষ্টি করেছিল সবশেষ টেস্টে। সে চাপটাই শেষমেশ সামলাতে পারেনি ইংল্যান্ড। ম্যাচটা হেরেছে ১৫১ রানের বিশাল ব্যবধানে, সিরিজে পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে। আর ভারত দারুণ এক সিরিজ জয়ের মিশনে এগিয়ে গেছে একধাপ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা