স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বোস্টন ইয়ংস্টার্স

সময় ট্রিবিউন | ৯ আগষ্ট ২০২১, ০৫:০২

ছবি : সময় ট্রিবিউন

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ড(বেইন) আয়োজিত সকার ফুটবল টুর্নামেন্টে-২০২১ এ এমএবিএস বোস্টনকে হারিয়ে ফাইনালে উঠেছে বোস্টন ইয়ংস্টার্স স্পোর্টস ক্লাব। শনিবার(৭ আগস্ট) আমেরিকান সময় সন্ধ্যায় বোস্টনে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

জানা গেছে, এমএবিএস বোস্টন এবং বোস্টন ইয়ংস্টার্সের মধ্যকার উত্তেজনাকর ম্যাচে প্রথম গোল করেন বোস্টন ইয়ংস্টার্স ক্লাবের খেলোয়াড় কামিল। কিন্তু দুর্ভাগ্যবশত অফসাইডের কারণে গোলটি হয়নি। তার কিছুক্ষণ পর তরুণ স্ট্রাইকার সাকিবের গোলে ১-০ তে এগিয়ে যায় বোস্টন ইয়ংস্টার্স স্পোর্টস ক্লাব। বোস্টন স্পোর্টস ক্লাবের ফুটবলাররা বারবার আক্রমণ করলেও এমএবিএস বোস্টনের ফুটবলাররা তা প্রতিহত করে। ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলায় এমএবিএস বোস্টন গোল করে ১-১ এ সমতায় পরিণত করে। পরে ট্রাইবেকারে ৫-৪ ব্যবধানে জয়ী হয় বোস্টন ইয়ংস্টার্স স্পোর্টস ক্লাব। পুরো ম্যাচে বোস্টন স্পোর্টস ক্লাবের গোলরক্ষক ছিলেন তানজিম।

উল্লেখ্য, ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ বোস্টন বেঙ্গল টাইগার্সের মুখোমুখি হবে বোস্টন ইয়ংস্টার্স স্পোর্টস ক্লাব।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা