২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড

সময় ট্রিবিউন | ৫ আগষ্ট ২০২১, ২০:১৩

ছবি : ইন্টারনেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে বিশ্রামের সুযোগ নেই টাইগারদের। কারণ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতেই সিরিজটি খেলতে যাচ্ছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড।  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি জানিয়েছে বুধবার।

সিরিজ শুরুর আগে ২৯ আগস্ট বিকেএসপিতে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। সিরিজের পাঁচটি ম্যাচই হবে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। কিউইদের বিপক্ষে পাঁচটি ম্যাচ হবে ১০ দিনে।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ১ সেপ্টেম্বর। সিরিজের বাকি চার ম্যাচ হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। জৈব-সুরক্ষা বলয়ে সবগুলো ম্যাচই দিবা-রাত্রির। তবে ম্যাচ শুরুর সময় এখনো জানায়নি বিসিবি। অক্টোবর-নভেম্বরে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই লাল-সবুজের প্রতিনিধিদের শেষ সিরিজ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা