আইপিএলের বাকি অংশ খেলার অনুমতি দেওয়া হবে সাকিব-মুস্তাফিজের

সময় ট্রিবিউন | ৪ আগষ্ট ২০২১, ০৩:৫৮

ছবিঃ সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ অনুষ্ঠিত হবে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে। টুর্নামেন্টটি স্থগিত হওয়ার আগে বাংলাদেশের প্রতিনিধি ছিলেন ‍দুইজন। আইপিএলের বাকি অংশে এই দুইজন থাকবেন কি না এই নিয়ে সংশয় ছিল। 

তবে মঙ্গলবারই জানা যায় আইপিএলের সময় হওয়ার কথা যে ইংল্যান্ড সিরিজের, সেটি পিছিয়ে গেছে। 

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানালেন, আইপিএলের বাকি অংশ খেলার অনুমতি দেওয়া হবে সাকিব-মুস্তাফিজের। তাদের আইপিএলের বাকি অংশে খেলাটাকে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই দেখছে বিসিবি। কারণ সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের পরই হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। 

তিনি আরো বলেন, ‘তারা যদি আবেদন করে আর যদি আমাদের কোনো আন্তর্জাতিক ব্যস্ততা না থাকে। তাহলে তারা আইপিএলের বাকি অংশে গেলে আমাদের কোনো আপত্তি নেই। আমরা এই ব্যাপারে এখনো তাদের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো চিঠি পাইনি। পাওয়ার পর সিদ্ধান্ত নেবো।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা