টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান

সময় ট্রিবিউন | ১৭ জুলাই ২০২১, ১১:১০

ছবি : ইন্টারনেট

টি- বিশ্বকাপের গ্রুপ বিভাগ জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সুপার-১২’এ একই গ্রুপে জায়গা পেয়েছে ভারত ও পাকিস্তান। সুতরাং গ্রুপ লিগেই সম্মুখসমরে নামবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী দেশ। খবর ইএসপিএনক্রিকইনফোর।

গ্রুপ পর্বের ম্যাচে ভারত মুখোমুখী হবে এক প্রতিবেশী দেশ আফগানিস্তানের বিরুদ্ধেও। ভারতের সঙ্গে রশিদ খানরাও রয়েছেন একই গ্রুপে।

২০২১ সালের ২০ মার্চের আইসিসি ব়্যাঙ্কিং অনুয়ায়ী এই গ্রুপ ভাগ করা হয়েছে। প্রথম রাউন্ডের ৮টি দলকে দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। এ-গ্রুপে শ্রীলঙ্কার সঙ্গে রয়েছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নমিবিয়া। বি-গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান।

প্রথম রাউন্ডের দুটি গ্রুপ থেকে দু’টি করে দল সুপার টুয়েলভে জায়গা করে নেবে। সুপার-১২’এর দলগুলিকে আবার দু’টি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ-১’এ রয়েছে গতবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। তাদের সঙ্গে গ্রুপে লড়াই চালাবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এছাড়া প্রথম রাউন্ডের দু’টি দল যোগ দেবে তাদের সঙ্গে।

গ্রুপ-২’এ রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নিউজিল্যান্ড। বাকি দু’টি দল যোগ্যতা অর্জন করবে প্রথম রাউন্ড থেকে। বাংলাদেশ যদি প্রথম রাউন্ডে গ্রুপ-বি’র চ্যাম্পিয়ন হতে পারে, তবে তারা ভারতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে সুপার ১২-এ। সেক্ষেত্রে কার্যত মিনি এশিয়া কাপ দেখা যেতে পারে টি-২০ বিশ্বকাপের আসরেই।

কে কোন গ্রুপে

গ্রুপ-এ: শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নমিবিয়া।

গ্রুপ-বি: বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান।

গ্রুপ-১: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, গ্রুপ-এ’র চ্যাম্পিয়ন, গ্রুপ-বি’র রানার্স।

গ্রুপ-২: ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, গ্রুপ-এ’র রানার্স, গ্রুপ-বি’র চ্যাম্পিয়ন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব