বাড়ল নারী দলের ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি

সময় ট্রিবিউন | ১৬ জুলাই ২০২১, ০০:৫৯

ছবি : ইন্টারনেট

বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের মাসিক বেতন ও ম্যাচ ফি বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাসিক বেতন ও ম্যাচ ফি বাড়ানো হয়েছে সালমা খাতুন ও জাহানারা আলমদের।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে এ খবর নিশ্চিত করেছেন বিসিবির নারী ক্রিকেট উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। তার দেওয়া তথ্য মোতাবেক ২০ শতাংশ বাড়ানো হয়েছে সালমা খাতুন, জাহানারা আলমদের পারিশ্রমিক।

নাদেল বলেন, আমরা নারী ক্রিকেটারদের বেতন বাড়িয়েছি। তাদের বেতন আগের চেয়ে ২০ শতাংশ হারে বেড়েছে। জুলাই মাসের বেতনের সঙ্গেই তারা বর্ধিত পারিশ্রমিক পাবেন।

পাশাপাশি ম্যাচ ফি দ্বিগুণের বেশি বাড়ানো হয়েছে নারী ক্রিকেটারদের। নাদেল জানিয়েছেন, এখন থেকে প্রতি ওয়ানডেতে ৩০০ ডলার (প্রায় ২৫ হাজার টাকা) এবং টি-টোয়েন্টিতে ১৫০ ডলার (প্রায় সাড়ে ১২ হাজার টাকা) ম্যাচ ফি দেওয়া হবে নারী ক্রিকেটারদের।

এ বিষয়ে নাদেল বলেন, আগে নারী ক্রিকেটাররা প্রতি ওয়ানডে ১০০ ডলার এবং টি-টোয়েন্টিতে ৭৫ ডলার করে পেত। এখন সেটিও বাড়ানো হয়েছে।

বর্তমানে চার ক্যাটাগরিতে ২২ নারী ক্রিকেটার রয়েছেন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে। নতুন বেতন কাঠামো অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরিতে মাসিক ৬০ হাজার, ‘বি’ ক্যাটাগরিতে ৪৮ হাজার, ‘সি’ ক্যাটাগরিতে ৩৬ হাজার ও ‘ডি’ ক্যাটাগরিতে বেতন দেওয়া হবে ২৫ হাজার করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা