ক্রিকইনফোর মতে, ‘বাজে আচরণের রাজা’ সাকিব

সময় ট্রিবিউন | ২ জুলাই ২০২১, ০২:৪২

ছবি : ইন্টারনেট

গত মাসের ২৩ জুন শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে বাংলাদেশের সাকিব আল হাসানকে ‘বাজে আচরণের রাজা’ হিসেবে অভিহিত করেছেন ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো।

গেল মাসে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্বান্ত মেনে নিতে না পারায় অসাদাচরণ করেন মোহামেডানের সাকিব আল হাসান।

প্রথমে স্টাম্পে লাথি মারেন তিনি। পরে বৃষ্টির কারণে খেলা বন্ধের ঘোষণা দেয়া হলে নন-স্ট্রাইকের তিনটি স্টাম্প তুলে মাটিতে আছাড় মারেন সাকিব।

‘ব্যাড বিহেভিয়ার কিং’ নামে হেডলাইন দিয়ে সাকিবের নাম উল্লেখ করে ক্রিকইনফো লিখেছে, শ্রীলংকার ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয় ভাঙ্গলেও, বাজে আচরণের পাল্লায় খুব ছোট হয়ে দেখাবে, যখন তাদেরকেও ছাপিয়ে যাবে কেউ। ঠিক তেমনই কাজ করেছেন সাকিব আল হাসান। তিনি জানতেন সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং মিডিয়াও সেখানে নজর রেখেছে।

তারপরও ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আউটের আবেদনের সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় স্টাম্পে লাথি মারা এবং পরে বৃষ্টিতে খেলা বন্ধ করার ঘোষণা দিলে স্ট্যাম্প তুলে মাটিতে আছাড় মারেন তিনি।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা