অমিরাতে হবে টি -টুয়েন্টি বিশ্বকাপ

সময় ট্রিবিউন | ২৯ জুন ২০২১, ২২:৩৯

ছবি : ইন্টারনেট

আসন্ন টি-২০ বিশ্বকাপ ভারতের মাটিতে হচ্ছে না, আগেই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত তাই হতে যাচ্ছে। করোনা মহামারির কারণে আসন্ন টি-২০ বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সরিয়ে নেয়া হচ্ছে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন। তবে আয়োজক হিসেবে থাকছে ভারতই।

বিসিসিআই বলেছে, আগামী অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপটি নিজ মাঠের পরিবর্তে ইউএইতে আয়োজনের বিষয়টি তারা বিশ্ব ক্রিকেটের নির্বাহী সংস্থা আইসিসিকে জানিয়ে দিয়েছে।

বিসিসিআই কোষাধ্যক্ষ অরুণ ধুমাল বলেন, ‘বিশ্বকাপ ইউএআইতে আয়োজনের সিদ্ধান্তের বিষয়টি আমরা আইসিসিকে জানিয়ে দিয়েছি। দেশে কোভিড-১৯ অবস্থা ভ্রমণ নিষেধাজ্ঞা বহাল থাকায় আমাদের হাতে আর কোনো বিকল্প নেই।’

টুর্নামেন্টের ভারতে করোনা সংক্রমণ পরিস্থিতি অত্যন্ত খারাপ হওয়ায় টি-২০ বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্ত নিতে জুন মাসের শেষ পর্যন্ত বিসিসিআইকে সময় বেঁধে দিয়েছিল আইসিসি।

বিসিসিআই সহ-সভাপতি রাজিব শুক্লা জানান, টুর্নামেন্টের বাছাই পর্ব অনুষ্ঠিত হবে ওমানে। বাকি ম্যাচ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের তিন ভেন্যু দুবাই, আবু ধাবি ও শারজাহতে। স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশও অনুষ্ঠিত হবে সেপ্টেম্বর-অক্টোবরে ইউএইতে। কোভিডের কারণে গত ৪ মে স্থগিতে হয়ে যায় আইপিএলের এবারের আসর।

গত সপ্তাহে মরুর দেশেই শেষ হয়েছে পিএসএল। অবশ্য আইপিএলের গত আসরও অনুষ্ঠিত হয়েছিল এখানে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা