আইপিএল এ রেকর্ড গড়তে চান সাকিব

সময় ট্রিবিউন | ৬ এপ্রিল ২০২১, ০০:১৩

ছবিঃ টুইটার

শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আরেকটি আসর। নিষেধাজ্ঞার কারণে গত মৌসুমে খেলতে না পারলেও এবার আবারো আইপিএলের ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর প্রত্যাবর্তনে একটি রেকর্ড নিজের করার অভিপ্রায় মনে পুষে রেখেছেন তিনি

আইপিএল চলাকালে পুরো ক্রিকেট বিশ্ব উন্মুখ হয়ে থাকে  এই টি-টোয়েন্টি লিগে। বেশিরভাগ জাতীয় দল বিরত থাকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে। শুধু আইপিএলের পরিসংখ্যান ঘাঁটলেই পাওয়া যায় কত রেকর্ড।

বিশ্বকাপে রেকর্ড গড়েন যিনি, দেশের হয়েও রেকর্ড গড়েন মুড়িমুড়কির মত, আইপিএলের বুকে একটি রেকর্ড তো থাকা চাই সেই সাকিবের। চতুর্দশ আসর শুরুর প্রাক্বালে সাকিব নিজেই জানিয়েছেন, কোন রেকর্ডটি তিনি গড়তে চান এবার।

সম্প্রতি ইএসপিএনক্রিকইনফোর একটি ভিডিও প্রতিবেদনে সাকিব জানান, জয়ে অবদান রাখাই এবারের আইপিএলে তার লক্ষ্য। তবে কোনো রেকর্ড গড়তে চাইলে একই ম্যাচে শতক ও ৫ উইকেট শিকারের বিরল কীর্তি গড়তে চান এই অলরাউন্ডার।

সাকিব বলেন, ‘দলের জয়ে অবদান রাখতে চাই। আর যে রেকর্ড করতে চাই- একই ম্যাচে শতক হাঁকানো ও ৫ উইকেট পাওয়া।’ 

আইপিএলে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপন তিনি। প্রায় নিয়মিতভাবেই খেলছেন অনেক বছর ধরে। কলকাতা নাইট রাইডার্সের দুটি শিরোপা জয়েও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ২০১২ ও ২০১৪ সালে কলকাতা আইপিএলে শিরোপা জেতে। সাকিব দুইবারই দলের সদস্য ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা