জরিমানা করা হলো মাহমুদউল্লাহ রিয়াদকে

সময় ট্রিবিউন | ২৫ জুন ২০২১, ০৫:০৪

ফাইল ছবি

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটের সুপার লিগ পর্বে দুই ম্যাচে অসদাচরণ করায় জরিমানার কবলে পড়লেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লিগে টানা দুই ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণ করেছেন মাহমুদুল্লাহ। লেভেল ২এর অপরাধ করার পাশাপাশি লিগের আচরণবিধি লঙ্ঘন করেছেন তিনি।

ম্যাচ রেফারি রাকিবুল হাসান বলেন, ‘মাহমুদুল্লাহ মাঠে যা করেছেন তা ক্রিকেটীয় চেতনার পরিপন্থী। আম্পায়ারদের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। তার শারীরিক ভাষা খারাপ ছিল। আচরণবিধি লঙ্ঘনের জন্য তাকে শাস্তি দেয়া হয়েছে।’

গতকাল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ম্যাচ চলাকালীন আম্পায়ার গাজী গ্রুপের লেগ-বিফোর আউটের আবেদনে সাড়া দেননি। এতে হতাশ হন দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ক্ষুদ্ধ হয়ে পাশের উইকেট দু’বার ঘুষি মারেন। আম্পায়ারের সিদ্বান্ত মেনে নিতে পারেননি মাহমুদুল্লাহ। তিনি নিজের ফিল্ডিং পজিশনে গিয়ে মাথায় হাত রেখে বসেছিলেন। আম্পায়ার তাকে খেলা শুরু করতে বলেছিলেন কিন্তু তাতে সাড়া দেননি তিনি। এতে দুই-তিন মিনিট ম্যাচটি বিলম্বিত হয়।

আগের দিন আবাহনীর বিপক্ষে ম্যাচে ১৯ তম ওভারে পেসার মুকিদুল ইসলাম মুগ্ধর প্রথম বল ওয়াইড দেন আম্পায়ার। এই সিদ্বান্তেও খুশি হতে পারেননি মাহমুদুল্লাহ। বাউন্ডারি লাইন থেকে রেগে আম্পায়ারের দিকে তেড়ে যান তিনি। আম্পায়ারের সাথে অসদাচরণ করতে দেখা যায় তাকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব