উরুগুয়োকে হারালো মেসির আর্জেন্টিনা

সময় ট্রিবিউন | ১৯ জুন ২০২১, ১৫:৩৫

ছবি : ইন্টারনেট

শনিবার বাংলাদেশ সময় ভোরে ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে একমাত্র গোলটি করেন গুইদো রদ্রিগেস।

খেলা চলেছে অনেকটা সমানে সমানে৷ উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ১৩ মিনিটেই গোল পায় আর্জেন্টিনা। নিজেদে ডি বক্সের মধ্যে এডিনসন কাভানিকে ফেলে দেন রদ্রিগেজ। ২৭ মিনিটে পেনাল্টি পেতে পারতো উরুগুয়ে কিন্ত সেই আবেদনে সারা দেয়নি রেফরি।

৬৯ মিনিটে গোল পেতে পারতো উরুগুয়ে। মাতিয়াস ভিনার বাড়ানো বল ফাঁকা পোস্টে পেয়েও পা ছোঁয়াতে ব্যর্থ লুইস সুয়ারেজ। মিনিট পাঁচেক পর আবার সুয়ারেজের সামনে সুযোগ, বক্সের মধ্যে আতলেতিকো মাদ্রিদ স্ট্রাইকার দারুন ‘বাইসাইকেল কিক’ করলেন। তবে তার শট বারের অনেক উপর দিয়ে চলে যায়।বাকি সময়টা চলেছে সমানে সমানে।

উরুগুয়েকে হারানোর পথে টানা ১৫ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা। শেষবার আর্জেন্টিনা হেরেছিল এই কোপাতেই, ২০১৯ সালে ব্রাজিলের বিপক্ষে সেমিফাইনালে।জয়ের পর ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আর্জেন্টিনা, আর টেবিলের চারে উরুগুয়ে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা