ইলিয়াস সানিকে কাইল্লা বললেন সাব্বির ,  ছুড়লেন ইট

সময় ট্রিবিউন | ১৭ জুন ২০২১, ০২:১১

ছবি : ইন্টারনেট

শেখ জামাল ধানমন্ডির ইলিয়াস সানিকে লক্ষ্য করে ইট ছুড়ে ও গালিগালাজ করে আবারো খবরের শিরোনাম হলেন লেজেন্ডস অব রূপগঞ্জের সাব্বির রহমান।

বুধবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে বিকেএসপির তিন নম্বর মাঠে ওল্ড ডিওএইচএসের বিপক্ষে লড়ছিল শেখ জামাল। ডিওএইচএসকে ১২১ রানের লক্ষ্য দিয়ে শেখ জামাল তখন ফিল্ডিংয়ে। ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন শেখ জামালের স্পিনার ইলিয়াস সানি। এমন সময় হঠাৎ মাঠের বাইরে থেকে তাকে ইট ছুড়ে মারেন লেজেন্ডস অব রূপগঞ্জের ক্রিকেটার সাব্বির।

শুধু ইট ছুড়ে মেরেই ক্ষান্ত হননি সাব্বির, ইলিয়াস সানিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন রূপগঞ্জের এই ক্রিকেটার। শেখ জামাল সূত্রে জানা গেছে, পুরনো ক্ষোভ থেকেই এমনটি করতে পারেন সাব্বির।

ইলিয়াস সানিকে ইট ছুড়ে মারার ঘটনায় ক্ষিপ্ত শেখ জামাল। ইতোমধ্যে ক্লাবটি ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) কাছে অভিযোগ করেছে। সিসিডিএম চেয়ারম্যান ও বিসিবি পরিচালক কাজী ইনাম বরাবর চিঠি পাঠিয়ে সাব্বিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আবেদন করেছে শেখ জামাল।

সিসিডিএমে পাঠানো চিঠিতে শেখ জামাল লিখেছে, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১৬ জুন ২০২১ তারিখে বিকেএসপির ৩ নম্বর মাঠে শেখ জামাল ধানমন্ডি বনাম ওল্ড ডিওএইচএস স্পোর্টসের খেলা চলাকালীন শেখ জামালের খেলোয়াড় ইলিয়াসকে লেজেন্ডস অব রূপগঞ্জের খেলোয়াড় সাব্বির রহমান মাঠের বাইরে থেকে বিনা কারণে ইট ছুড়ে মারেন। অকথ্য ভাষায় গালিগালাজ ও উচ্চস্বরে বর্ণবৈষম্যমূলক আচরণ করে (সাব্বির) বলেন যে ‘ওই কাইল্যা, কাইল্যা, কাইল্যা ইলিয়াস।’ একজন পেশাদার ক্রিকেট খেলোয়াড় হিসেবে এমন আচরণ শুধু অশোভনীয়ই নয়, শাস্তিযোগ্য অপরাধও বটে। এমতাবস্থায়, সাব্বিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।"

ক্যারিয়ারে বহু বিতর্কের জন্ম দিয়েছেন সাব্বির। ম্যাচ চলাকালীন গ্যালারিতে গিয়ে দর্শক পিটিয়ে ছয় মাস নিষিদ্ধ পর্যন্ত হয়েছেন ‘ব্যাডবয়’ খ্যাত এই ক্রিকেটার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা