জার্মানির আত্মঘাতি গোলে জয় পেল ফ্রান্স

সময় ট্রিবিউন | ১৬ জুন ২০২১, ১৭:৫৫

ছবি : ইন্টারনেট

দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়নের লড়াই। ফ্রান্স ও জার্মানি । এমন এক ম্যাচে দুর্ভাগ্য ভর করল জার্মানির ওপর। আত্মঘাতী এক গোলে ম্যাচের শুরুর দিকেই পিছিয়ে পড়ে তারা, যে গোলেই শেষ পর্যন্ত হয়েছে সর্বনাশ

ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ এরেনায় ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ১-০ গোলে হেরেছে জোয়াকিম লোর দল।

ম্যাচের ২০ মিনিটের সময় এমবাপেকে উদ্দেশ্য করে জার্মানির ডি বক্সের ভেতরেই বল বাড়িয়েছিলেন হার্নান্দেজ। ওই বল ক্লিয়ার করতে যান হুমালেস। কিন্তু বল গোলপোস্টের উপর দিয়ে না পাঠিয়ে জড়িয়ে ফেলেন নিজেদের জালে। শেষ পর্যন্ত ওই গোলের ব্যবধানেই হারে ফ্রান্স।

পরে অবশ্য আরও দুই বার বল জার্মানির জালে জড়িয়েছিলেন এমবাপে ও করিম বেনজেমা। কিন্তু দুইবারই গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। ৬৬ মিনিটে প্রায় একক নৈপুণ্যে জার্মানির তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান এমবাপে।

কিন্তু তার আগেই অফসাইটের পতাকা তুলেন লাইন্সম্যান। এরপর ম্যাচের নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে গোল করেন বেনজেমাও। জাতীয় দলের হয়ে দীর্ঘদিন পর কোনো বড় টুর্নামেন্টে ফেরার প্রথম ম্যাচেই গোলের আনন্দে মেতে উঠেন তিনি।

কিন্তু খানিক বাদেই ভিএআরের সহযোগিতায় রেফারি গোল বাতিলের সিদ্ধান্ত জানান। পুরো ম্যাচে ফ্রান্সের সঙ্গে পাল্লা দিয়ে খেললেও তাদের ডিফেন্সে এসে কেমন যেন খেই হারিয়েছে জার্মানি। ভারানেদের রক্ষণ দেয়াল ভেদ করতে ব্যর্থ হয়েছেন থমাস মুলাররা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা