একজনের তো সব প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসটা রয়েছে

সময় ট্রিবিউন | ১২ জুন ২০২১, ২৩:০৯

ফাইল ছবি

মিরপুরে আবাহনী-মোহামেডান ম্যাচে শুক্রবার (১১ জুন) আবাহনীর ব্যাটিংয়ের সময় আম্পায়ারের সিদ্ধান্ত মনঃপুত না হওয়ায় প্রথমে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে দেন সাকিব। এর পরের ওভারে তিনটি স্ট্যাম্পই তুলে সজোরে মাটিতে আছড়ে ফেলেন তিনি। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। তবে ম্যাচ শেষ হতেই নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়েছেন তিনি।

ম্যাচটি বৃষ্টি আইনে ৩১ রানের ব্যবধানে জিতেছে সাকিবের মোহামেডান। খেলা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এমন কাজকে মানবিক ভুল হিসেবে উল্লেখ করে ক্ষমা চেয়েছেন সাকিব এবং জানিয়েছেন ভবিষ্যতে আর এমন না করার চেষ্টা করবেন তিনি।

তবে ঘটনা যাই হোক, পরিস্থিতি যেমনই হোক, একটি বিষয় সবসময়ই থাকে অপরিবর্তিত। তা হলো স্বামীর প্রতি সাকিবপত্নী উম্মে আহমেদ শিশিরের অকুণ্ঠ সমর্থন। ব্যতিক্রম হলো না এবারও।

সাকিবের এমন কাণ্ড যখন ক্রিকেটাঙ্গনে ঝড় তুলছে, তখন সাকিব পত্নী বিষয়টি উপভোগ করছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন! শুধু তাই নয়, শিশির মনে করেন সাকিবকে সব সময়ের মতো ভিলেন বানানোর চেষ্টা চলছে।

শিশিরের ফেসবুক পোস্ট নিচে তুলে ধরা হলোঃ
গণমাধ্যমের মতো আমিও পুরো বিষয়টা খুব উপভোগ করছি। অবশেষে টিভিতে কিছু খবর পাওয়া গেলো। যারা আজকের (শুক্রবার) ঘটনার পরিষ্কার চিত্র বুঝতে পেরেছে, তাদের সমর্থন দিতে দেখা সত্যিই দারুণ। অন্তত কেউ একজনের তো সব প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসটা রয়েছে।

যাই হোক, এখানে মূল বিষয়টা চাপা পড়ে যাচ্ছে কারণ গণমাধ্যমে তার (সাকিব) দেখানো রাগের বিষয়টিই শুধু সামনে আসছে। পুরো ঘটনায় মূল বিষয়টা হলো আম্পায়ারদের নেয়া ক্রমাগত ভুল সিদ্ধান্তগুলো। কিন্তু শিরোনামগুলো সত্যিই হতাশাজনক।

আমার কাছে মনে হয়, এটা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। যা কি না দীর্ঘসময় ধরে চলে আসছে, যাতে যেকোনো পরিস্থিতিতে তাকে খলনায়ক বানানো যায়। আপনি যদি ক্রিকেটপ্রেমী হয়ে থাকেন, তাহলে নিজের কর্মকান্ডের ব্যাপারে সতর্ক থাকুন

সাকিবের এমন কর্মকান্ডে সাকিবকে ৪ ম্যাচ নিষিদ্ধ করেছে বিসিবি



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা