কাবাডিতে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সময় ট্রিবিউন | ৩ এপ্রিল ২০২১, ০৩:৪৩

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যায় পল্টন ময়দান সংলগ্ন ভলিবল স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে কেনিয়াকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে আন্তর্জাতিক ট্রফি উপহার দিল বাংলাদেশের কাবাডি খেলোয়াড়রা।

কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ।

ফুটবল ও ক্রিকেটের আন্তর্জাতিক ম্যাচে হারের দুঃসংবাদ পেয়ে দেশের ক্রীড়ামোদিরা যখন হতাশায় ডুবছে তখনই সুসংবাদে ভাসালো জাতীয় কাবাডি দল।

খেলায় প্রথমার্ধে অনেক এগিয়েছিল কেনিয়া।  ১৮-১০ পয়েন্টে বিরতিতে গিয়েছিল অতিথি দলটি। ঘরের মাঠে বাংলাদেশের এমন পারফরম্যান্সে হতাশ হয়ে পড়েছিলেন দর্শকরা। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দারুণভাবে ঘুরে দাঁড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। 

পরবর্তীতে ৮ পয়েন্ট দ্রুত তুলে নিয়ে সমতায় ফেরে বাংলাদেশ। তারপর একের পর এক পয়েন্ট বাগিয়ে নিয়ে কেনিয়াকে পেছনে ফেলে তারা।

শেষ পর্যন্ত ৩৪-২৮ পয়েন্টে কেনিয়াকে হারিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে আন্তর্জাতিক ট্রফি উপহার দিল বাংলাদেশের কাবাডি খেলোয়াড়রা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা