আইপিএলের বাকি অংশ হবে আমিরাতে

সময় ট্রিবিউন | ২৯ মে ২০২১, ২০:৫৪

ফাইল ছবি

অবশেষে সত্য হলো গুঞ্জন । ভারতীয় ক্রিকেট বোর্ডের সভায় এলো চূড়ান্ত সিদ্ধান্ত। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪তম আসরের বাকি থাকা ম্যাচগুলো হবে আরব আমিরাতের মাঠেই।

শনিবার বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা থেকে জানা গেছে খবর। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজসহ ভারতের প্রায় সকল সংবাদমাধ্যম নিশ্চিত করেছে খবরটি। এখনও চলছে বিসিসিআইয়ের সভা। এই সভা শেষে দেয়া হবে আনুষ্ঠানিক বিবৃতি।

ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ৪ মে স্থগিত করে দেয়া হয় আইপিএল। ততদিন পর্যন্ত মাঠে গড়ায় ২৯টি ম্যাচ, বাকি ছিল আসরের শেষভাগের ৩১টি ম্যাচ। ভারতের করোনা পরিস্থিতির উন্নতি না ঘটায় টুর্নামেন্টটি আরব আমিরাতেই করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ভারতের ইংল্যান্ড সফর শেষে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে আইপিএলের বাকি ম্যাচগুলো শুরু করতে চায় বিসিসিআই। তবে তখন বিদেশি খেলোয়াড়দের পাওয়া নিয়ে দ্বিধায় রয়েছে তারা। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কয়েকজনকে পেলেও, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের খেলোয়াড়দের ব্যাপারে অনিশ্চিত আয়োজকরা।

এদিকে একই সভায় আলোচনা হয়েছে আগামী অক্টোবরের টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারেও। এখনও পর্যন্ত বিশ্বকাপটি আয়োজক দেশ ভারত। কিন্তু তাদের দেশে করোনা পরিস্থিতির উন্নতি না ঘটলে সেটি অন্য কোথাও স্থানান্তর ব্যতীত আর উপায় থাকবে না। তবে এখনই এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে না বিসিসিআই।

তারা বিশ্বকাপের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আইসিসির কাছে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আরও কিছুদিন সময়ের অনুরোধ করবে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আইপিএলের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপও আমিরাতে সরিয়ে নিতে বাধ্য হবে ভারত।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব