প্রথমবার এশিয়ান কাপ খেলতে এসে শেষ আটে তাজিকিস্তান

স্পোর্টস ডেস্ক | ২৯ জানুয়ারী ২০২৪, ১৩:২০

প্রথমবার এশিয়ান কাপ খেলতে এসে শেষ আটে তাজিকিস্তান

প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপে খেলতে এসে চমকের পর চমক উপহার দিচ্ছেতাজিকিস্তান। গতকাল আরব আমিরাতকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠেছে আসরের নবাগত দেশটি। কাতারের আল রাইয়ানে শেষ ষোলোর ম্যাচ টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে নেয় তাজাকরা। ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল।

এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবারই প্রথম মূলপর্বে খেলার সুযোগ পায় তাজিকিস্তান। গ্রুপপর্বে চীন ও লেবাননকে পেছনে ফেলে তাজাকরা শেষ ষোলোয় জায়গা করে নেয় কাতারের সঙ্গী হয়ে। সেখানে রবিবার শক্তিশালী আরব আমিরাতের বিপক্ষেও উজ্জীবিত ফুটবল খেলে মধ্য এশিয়ার দেশটি।

রবিবার রাতে আল রাইয়ানের আহমদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচের ৩০ মিনিটে আমিরাতের জালে বল পাঠিয়ে উল্লাসে মাতে তাজাক শিবির। গোলদাতা ডিফেন্ডার হানোনভ। গোল করেই রক্ষণাত্মক কৌশলে চলে যায় তাজাকরা।

প্রথমার্ধে এই গোলে পিছিয়ে থাকা আমিরাতকে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আল হাম্মাদি সমতায় ফেরান। অতিরিক্ত ২০ মিনিটের খেলাও ১-১ গোলে ড্র থাকে। ফলে ম্যাচের ফল বের করতে টাইব্রেকারের আশ্রয় নেন রেফারি।


টাইব্রেকারে গিয়ে বাজিমাত করে তাজাকরা। জয় তুলে নেয় ৫-৩ ব্যবধানে। এশিয়ান কাপে গত ৩২ বছরের ইতিহাসে তাজিকিস্তানই প্রথম দেশ, যারা নকআউট পর্বে জয় পেলো। দেশটির ফুটবলে বসন্ত আসন্ন বলছে বিভিন্ন ক্রীড়া সাময়িকী।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা