অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেল বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক | ২৩ জানুয়ারী ২০২৪, ১১:৪০

আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেল বাংলাদেশের যুবারা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় পেল বাংলাদেশ যুব দল। ২৩৬ রানের টার্গেট তাড়ায় ১৯ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ৮৪ রানের বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। টুর্নামেন্টে টিকে থাকার শঙ্কায় পড়ে যায় বাংলাদেশ। আজ আইরিশদের হারাল টাইগার যুবারা।

আগামী শুক্রবার গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে টাইগার যুবারা।

সোমবার কঠিন সমীকরণের ম্যাচে টসে জিতে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ২৩৫ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে আইরিশ যুবারা। দলের হয়ে ১১৩ বলে সর্বোচ্চ ৯০ রান করেন কিয়ান হিল্টন।

টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৯০ রান করে ফেরেন আদিল বিন সিদ্দিক। তিনি ৬৩ বল মোকাবেলা করে ৩ বাউন্ডারির সাহায্যে ৩৬ রান করে ফেরেন।

দলীয় ১০৭ রানে ফেরেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি। তিনি ৬০ বলে তিন বাউন্ডারিতে ৪৪ রান করে ফেরেন। ১৩ বলে ১৩ রান করে ফেরেন আরিফুল ইসলাম। ২৯ বলে এক বাউন্ডারিতে ২১ রান করে ফেরেন মিজান চৌধুরী।

১৩০ রানে ৪ উইকেট পতনের পর দলের হাল ধরেন আহরার আমিন ও মোহাম্মদ শিহাব জেমস। তাদের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ যুব দল।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা