বাফুফেকে ৪০ লাখ টাকা জরিমানা করল ফিফা

স্পোর্টস ডেস্ক | ১২ জানুয়ারী ২০২৪, ১৫:৩৬

বাফুফেকে ৪০ লাখ টাকা জরিমানা করল ফিফা

শৃঙ্খলাজনিত কারণে ফিফার বড় অঙ্কের আর্থিক জরিমানার মুখে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ বাছাইয়ের তিন ম্যাচে শৃঙ্খলা ভঙ্গের কারণে ফিফার ডিসিপ্লিনারি কমিটি বাফুফেকে ৩০ হাজার ২৫০ সুইস ফ্রা জরিমানা করেছে। যা বাংলাদেশি টাকায় প্রায় ৪০ লাখ টাকার সমপরিমাণ।

ফিফার বড় আর্থিক জরিমানার মুখে পড়বে বাফুফে, এমন শঙ্কা আগে থেকেই ছিল। তিন ম্যাচের ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে বিষয়টি ফিফার ডিসিপ্লিনারি কমিটিতে ওঠে। ডিসিপ্লিনারি কমিটি নানা পর্যালোচনা বাফুফেকে এই শাস্তি দিয়েছে।

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম রাউন্ডে বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল মালদ্বীপের মালেতে। ১২ অক্টোবর সেই ম্যাচে দলীয় শৃঙ্খলা (৬ ফুটবলার ব্যক্তিগতভাবে) ভঙ্গের জন্য ৫ হাজার সুইস ফ্রা জরিমানায় পড়েছে ফেডারেশন।

১৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে ফিরতি লেগে হোম ম্যাচে সিকিউরিটি রুল ভঙ্গ করা হয়, গ্যালারিতে ফায়ার ওয়ার্কসের জন্য ১৪ হাজার সুইস ফ্রা জরিমানা হয়েছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুষ্ঠিত সেই ম্যাচের এক পর্যায়ে দর্শক মাঠে প্রবেশ করেছিল।

১৭ অক্টোবরের ঘটনা পুনরাবৃত্তি হয়েছে ২১ নভেম্বর বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের হোম ম্যাচে লেবাননের বিপক্ষে। এই ম্যাচেও নিরাপত্তার কমপ্ল্যায়েন্স, গ্যালারিতে ফায়ার ওয়ার্কসের কারণে এই ম্যাচে জরিমানা হয়েছে ১১ হাজার ২৫০ সুইস ফ্রা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন শাস্তি লঘু করার জন্য ফিফার কাছে অনুরোধ করেছিল। সেই অনুরোধে অবশ্য কাজ হয়নি। বিশ্বকাপ বাছাইয়ে অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকা ও এশিয়ান অঞ্চলের ম্যাচগুলো শাস্তির আওতায় এনেছে ডিসিপ্লিনারি কমিটি। ব্রাজিল-আর্জেন্টিনার সঙ্গে বাংলাদেশও শৃঙ্খলা ভঙের শাস্তি পেয়েছে।

গতকাল এটা ফিফা আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে জানিয়েছে। কিছু শাস্তি আপিলযোগ্য আবার কিছু আপিলযোগ্য নয়। বাংলাদেশের জরিমানার প্রেক্ষিতে আপিলের বিষয়টি এখনো জানা যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব