কোপা আমেরিকা ২০২৪

চিলি-পেরুকে পেল আর্জেন্টিনা, ব্রাজিলের গ্রুপে কলম্বিয়া-প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক | ৮ ডিসেম্বর ২০২৩, ১০:৪৫

চিলি-পেরুকে পেল আর্জেন্টিনা, ব্রাজিলের গ্রুপে কলম্বিয়া-প্যারাগুয়ে

কোপা আমেরিকার ২০২৪ আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের মায়ামিতে শুক্রবার সকালে অনুষ্ঠিত ড্র’তে সর্বশেষ আসরের কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা পেয়েছে পেরু ও চিলিকে। এছাড়া প্লে অফ খেলে কানাডা অথবা ত্রিনদাদ এন্ড টোবাগো যোগ হবে তাদের গ্রুপে।

অন্যদিকে ব্রাজিল গ্রুপ পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুই শক্তিশালী দল কলম্বিয়া ও প্যারাগুয়ের মুখোমুখি হবে। তাদের অন্য প্রতিপক্ষ হবে কনকাকাফ অঞ্চল থেকে প্লে অফ খেলে আসা হন্ডুরাস অথবা কোস্তারিকা। এই চার দল আছে গ্রুপ ‘ডি’ তে। অন্যদিকে মেসির আর্জন্টিনা আছে গ্রুপ ‘এ’ তে।

ব্রাজিল-কলম্বিয়া ও প্যারাগুয়ের গ্রুপকে বলা হচ্ছে সবচেয়ে কঠিন গ্রুপ বা গ্রুপ অব ডেথ। স্বাগতিক যুক্তরাষ্ট্র আছে গ্রুপ ‘সি’ তে। তাদের গ্রুপের অন্য তিন দল হলো- উরুগুয়ে, বলিভিয়া ও পানামা। মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জামাইকাকে নিয়ে গঠিত হয়েছে গ্রুপ ‘বি’।

কোপা আমেরিকার আগামী আসর যুক্তরাষ্ট্রে শুরু হবে ২০ জুন। বিশ্বকাপ ও কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা উদ্বোধনী ম্যাচে প্লে অফ থেকে আসা দলের মুখোমুখি হবে। ব্রাজিল প্রথম ম্যাচ খেলবে প্লে অফ থেকে আসা দলের বিপক্ষে ২৪ জুন। কোপা আমেরিকার আসর দিয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতি টানতে পারেন লিওনেল মেসি।

কোপা আমেরিকার ড্র:

গ্রুপ ‘এ’: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা/ত্রিনদাদ এন্ড টোবাগো

গ্রুপ ‘বি’: মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জামাইকা

গ্রুপ ‘সি’: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া

গ্রুপ ‘ডি’: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্তারিকা/হন্ডুরাস



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব