নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে বড় বোনাসের ঘোষণা বিসিবি সভাপতির

স্পোর্টস ডেস্ক | ৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৮

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলে বড় বোনাসের ঘোষণা বিসিবি সভাপতির

সিলেট টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দারুণ শুরু করেছে বাংলাদেশ। স্বাগতিকদের সামনে সুযোগ প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতা। আর সত্যিই এমনটা করতে পারলে শান্ত-মুশফিকদের মোটা অঙ্কের বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার (৪ ডিসেম্বর) রাতে হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে টেস্ট দলের সঙ্গে ডিনার করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি বলেন, ‘সিরিজ জিতলে অনেক বড় বোনাস পাবে, এটাতে কোনো সন্দেহ নেই।’

পাপন বলেন, ‘বোনাসের কথা বলে নাই, ওরা শুনতে চেয়েছিল। একদম আসার সময় একজন বলেছিল (বোনাসের কথা)। আমি বলেছি, এটা তো সিরিজ জিতলে পাবে। সিরিজ জিতলে অনেক বড় (অঙ্কের) পাবে, এটাতে কোনো সন্দেহ নেই।'

সিলেটের উইকেটের প্রশংসা করে পাপন আরও বলেন, ‘প্রথম ম্যাচটা সিলেটে হয়েছে। সেখানকার উইকেটের কিউরেটরের দায়িত্বে কে ছিল আপনারা জানেন। সে বিশ্বের সেরাদের একজন। এখানে ব্যাটসম্যান, স্পিনার ও পেসারদের জন্য বাউন্সও ছিল, সবই ছিল। এর আগে কিন্তু কখনো এরকম উইকেট দেখিনি। এটা স্বীকার করতেই হবে। কিন্তু, এখন মিরপুরে। আর এখানকার মতো আনপ্রেডিক্টেবল উইকেট আর নেই। সুতরাং, সিরিজ জেতার জন্য দুটো অপশন একটা খেলে জিতে যাওয়া। আরেকটা হলো ড্র। ওটাই বললাম, মিরপুরে ড্র হওয়ার কোনো সম্ভাবনা নেই।’

 বুধবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশের লক্ষ্য সিরিজ জেতার, নিউজিল্যান্ডের সিরিজ বাঁচানোর।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা