অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | ৩ ডিসেম্বর ২০২৩, ২১:১৩

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশের দল ঘোষণা

চলতি মাসেই মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এই আসরের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৩ ডিসেম্বর) এক অফিসিয়াল বিবৃতিতে দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন মাহফুজুর রহমান রাব্বি। মূল দলের পাশাপাশি স্টান্ড বাই হিসেবে রাখা হয়েছে তিন ক্রিকেটারকে। সবকিছু ঠিক থাকলে এশিয়া কাপে অংশ নিতে আগামী বুধবার (৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশের যুবারা।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এবারের আসরে ‘বি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। একই গ্রুপে বাংলাদেশের সঙ্গী স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা ও জাপান। ৮ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্ট। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ৯ ডিসেম্বর নিজেদের মিশন শুরু করবে লাল-সবুজের দল।

বাংলাদেশ দল: মোহাম্মদ আশিকুর রহমান শিবলি, জিসান আলম, চৌধুরী মোহাম্মদ রিজওয়ান, আদিল বিন সিদ্দিক, মোহাম্মদ আশরাফুজ্জামান বরণ্য, আরিফুল ইসলাম, শিহাব জেমস, আহরার আমিন, শেখ পারভেজ জীবন, মাহফুজুর রহমান রাব্বি (অধিনায়ক), মোহাম্মদ রাফি উজ্জামান রাফি, রহমত দৌলা বর্ষণ, ইকবাল হাসান ইমন, ওয়াসি সিদ্দিক ও মারুফ মৃধা।

স্টান্ড বাই: রিজান হোসেন, নাঈম আহমেদ ও জিহাদুল হক জিহাদ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা