বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরছেন তামিম

স্পোর্টস ডেস্ক | ২৭ নভেম্বর ২০২৩, ১৭:৫৮

বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরছেন তামিম

নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে এবার তামিম ইকবাল মুখ খুললেন। যদিও এখনো তিনি সবকিছু ঝুলিয়ে রেখেছেন ‘বিশেষ’ আদেশের ওপর। তবে বিশ্বকাপের আগে থেকে ক্রিকেটের বাইরে থাকা তামিম এবার আগামী বিপিএল দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফেরার ঘোষণা দিয়েছেন। 

সোমবার বনানীতে এক সংবাদ সম্মেলন করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।

এছাড়া আন্তর্জাতিক ক্যারিয়ারের বিষয়ে আগামী জানুয়ারির পরে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন তামিম।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে বৈঠকের পরই সংবাদ সম্মেলনে তামিম বলেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নির্বাচন নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন। তাই তিনি আমাকে জানুয়ারি পর্যন্ত থামতে বলেছেন। জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন। আমি হয়তো বা বিপিএল থেকে আমার খেলাটা শুরু করবো।

তামিম ইকবাল বলেন, ‘আমি আবারও ক্লিয়ার করলাম যে আমি কখনো কোনো সময় এই জিনিসটা করবো না বা করতে চাই না। আরেক মাস সময় নেই বা আরও কিছু সময় নেই। আমি আপনাদের বলেছি আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি। সভাপতি ও বোর্ডের সঙ্গে আমার অনেক কথা হয়েছে এসব বিষয়ে। যেহেতু ওনারা একটা কথা বলেছেন তাই তাদের সিদ্ধান্তকে আমি সম্মান জানাই। আমি জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করি আর বিপিএল খেলি তারপর দেখা যাক কি হয়। ইচ্ছাকৃতভাবে আমি জিনিসটাকে কোনোভাবেই লম্বা করবো না। আমি চেয়েছি আমার উত্তরটা আজ দিতে। যেহেতু ওনাদের সঙ্গে কথা হয়েছে। বিশেষ করে উনি (পাপন) আমার একটা কথা শুনে সিদ্ধান্ত নিবেন না। সবার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত জানাবেন। আমিও যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমিও ওপেক্ষা করছি কি হয় জানার জন্য।’

এসময় তামিম বলেন, ‘কাল থেকে বাংলাদেশের টেস্ট শুরু হচ্ছে। আমি আশা করবো আমার বক্তব্য বা আজকে যা বলছি এখানে এটা যেন কোনোভাবে খেলার ওপর ইম্প্যাক্ট না পড়ে।’



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা