টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও পাকিস্তানকে হারাল বাংলাদেশ নারী ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক | ১০ নভেম্বর ২০২৩, ১৭:০৯

টি-টোয়েন্টির পর ওয়ানডে সিরিজেও পাকিস্তানকে হারাল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে টানা দুই ওয়ানডে জয়ের মধ্য দিয়ে সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ২-১ ব্যবধানে জয় পায় নিগার সুলতানার নেতৃত্বাধীন দলটি।

এর আগে, গত মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে পাকিস্তানকে হারায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেটাও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম সিরিজ জয় ছিল। টি-টোয়েন্টির পর আজ ওয়ানডে সিরিজেও পাকিস্তান নারী দলকে হারায় বাংলাদেশ।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেটে ১৬৬ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান নারী ক্রিকেট দল।

বাংলাদেশ দলের হয়ে নাহিদা আক্তার ১০ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেন। ১০ ওভারে ৩৫ রানে ২ উইকেট নেন রাবেয়া খান। এছাড়া একটি করে উইকেট নেন ফাহিমা খাতুন, নিশাত আক্তার নিশি ও স্বর্ণা আক্তার।

১৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়ায় উদ্বোধনী জুটিতে ১২৫ রানের রেকর্ড গড়েন মুর্শিদা খাতুন ও ফারজানা হক পিংকি। ১১৩ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৬২ রান করেন ফারজানা হক পিংকি। আর ১০৬ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করেন মুর্শিদা খাতুন। এই দুই ওপেনারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ উইকেটের দাপুটে জয়ে ২৬ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। এর আগে সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সুপার ওভারে জয় পায় বাংলাদেশ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর