দীপিকার সঙ্গে নাচতে চান ক্রিস গেইল  

সময় ট্রিবিউন ডেস্ক | ২৪ মে ২০২৩, ২২:৫৪

সংগৃহীত
ক্রিকেটা বিশ্বে হাস্যরস ও বিনোদনের খোরাগ যোগান তারকা প্লেয়ার ক্রিস গেইল। বিশ্বব্যাপী এই খেলোয়াড়ের ভক্তের সংখ্যা কম নয়। কিন্তু সেই ক্রিস গেইল এবার গানের জগতেও পা রেখেছেন। 
 
গেইল বলিউড অভিনেত্রী দীপিকাকে খুব পছন্দ করেন আগে থেকে। এবার এ অভিনেত্রীর সঙ্গে নাচতে চান এই ক্রিকেটার। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ-এর সঙ্গে আলাপকালে এমন প্রস্তাব দিয়েছেন তিনি।  
 
সম্প্রতি দীপিকার সঙ্গে সাক্ষাৎ করেছেন ক্রিস গেইল। তা জানিয়ে এই ক্রিকেটার বলেন, আমি দীপিকার সঙ্গে দেখা করেছি। চমৎকার একজন মানুষ তিনি। আমি একটি গানে তার সঙ্গে নাচতে চাই। 
 
ক্রিস গেইল সংগীত জগতে পা রেখেছেন। অর্কর সঙ্গে মিলে নতুন মিউজিক ভিডিও তৈরি করেছেন। নাম দিয়েছেন ‘ওহ ফাতিমা’। এ গান নিয়ে কথা বলতে গিয়ে দীপিকার প্রতি অনুরাগের কথা জানান ক্রিস।  
 
আকস্মিকভাবে গানের জগতে পা রাখার কারণ ব্যাখ্যা করে ক্রিস গেইল বলেন, আসলে এর সূচনা করোনা সংকটের সময়ে, যখন আমরা সবাই ঘরবন্দি ছিলাম। ওই সময়ে আমার এক বন্ধু বলে চলো একসঙ্গে গান করি। গানটি করে আমি মুগ্ধ হয়েছি। সবচেয়ে আনন্দের বিষয়, জ্যামাইকার মানুষ এটি পছন্দ করেছেন। তারপর আমরা আরেকটি গান রেকর্ড করি। এমনকী বাড়িতে নিজের একটি স্টুডিও গড়ে তুলেছি, যাতে সংগীতপ্রেমীদের কাজে আসে। ক্রিকেট ক্যারিয়ারে কখনো ভাবিনি আমি কখনো গান গাইব।
 
বর্তমানে দীপিকার ঝুলিতে কয়েকটি সিনেমার কাজ রয়েছে। দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে ‘প্রজেক্ট কে’ সিনেমায় দেখা যাবে তাকে। হৃতিক রোশানের ‘ফাইটার’ সিনেমাতেও অভিনয় করছেন দীপিকা। হলিউডের ‘দ্য ইন্টার্ন’ সিনেমার রিমেকে দেখা যাবে এই অভিনেত্রীকে।
 
এসটি/এসকে 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা