টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতেই তিন উইকেট পতন  

সময় ট্রিবিউন ডেস্ক | ৩১ মার্চ ২০২৩, ২০:৪৭

সংগৃহীত
বৃষ্টির শঙ্কা থাকলেও সময়মতই শুরু হয়েছে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের পুরো সফরে এই প্রথম বাংলাদেশ টস জিতলো। ব্যাট করতে নেমে শুরুতেই কিছুটা বিপর্যয়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং। ২৪ রানের মাথায় টপ অর্ডারের সেরা তিন ব্যাটারের উইকেট হারিয়েছে টাইগাররা।
 
বাংলাদেশের সামনে আইরিশদের হোয়াইটওয়াশ করার মিশন। অন্যদিকে আইরিশদের সামনে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর মিশন।
 
আগের দুই ম্যাচে দুর্দান্ত শুরু করা দুই ওপেনারের কেউই এদিন সুবিধা করতে পারেননি। লিটনের পথেই হেটেছেন রনিও। তবে শুরুটা ভালো ছিল এই ওপেনারের। কিন্তু ইনিংস লম্বা করতে পারলেন না। চতুর্থ ওভারের পঞ্চম বলে ডীপ মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১০ বলে ১৪ রান। 
 
৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৬ রান। সাকিব অপরাজিত আছেন ২ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটার হৃদয়ের সংগ্রহ ১১ রান। 
 
এদিকে টানা দুই ম্যাচ জয়ে সিরিজ আগেই নিশ্চিত হয়ে গেছে। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের পর এবার আরেকটি হোয়াইটওয়াশের লক্ষ্য টাইগারদের। তবে তৃতীয় ম্যাচের একাদশে জোড়া পরিবর্তন এনেছে বাংলাদেশ। অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। এই সংস্করণে বাংলাদেশের ৮০তম ক্রিকেটার ২০ বছর বয়সী এই লেগ স্পিনার। 
 
এসটি/এসকে

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা